মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫ সকাল ১০ : ২৫ মি:
জেলা সংবাদদাতা , সিটিজিবার্তা২৪ডটকম
গাইবান্ধা: গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার পরিমল চন্দ্র নামে এক পুলিশ সদস্যের স্ত্রী ও শিশু কন্যার রহশ্যজনকভাবে মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সকালে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন জানান, সুন্দরগঞ্জ থানা পুলিশ সদস্য পরিমল চন্দ্র, তার স্ত্রী কৃষ্ণা চন্দ্র ,দেড় মাসের শিশু কন্যা অর্পিতা পার্শবর্তী এলাকায় ভাড়া বাসায় থাকতেন। প্রতিদিনের মতো পরিমল চন্দ্র তার স্ত্রী সন্তানদের নিয়ে ঘুমিয়ে পরে। হঠাৎ রাতে পরিমল চন্দ্র দেখেন তার স্ত্রী কৃষ্ণা বিছানায় নেই। পরে খোঁজাখুজির এক পর্যায়ে দেখেন তার স্ত্রী বাড়ির রান্না ঘরের ধরনার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলে আছেন। এ সময় তিনি তার মেয়ে অর্পিতাকেও মৃত অবস্থায় দেখতে পান।
তিনি আরও বলেন, এ ঘটনায় কৃষ্ণা আত্মহত্যা করলেও শিশু সন্তান নিহত হওয়ার বিষয়টি রহশ্যজনক। তাই ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর ঘটনার সত্যতা সঠিকভাবে জানা যাবে।
সিটিজিবার্তা২৪ডটকম/এমকে
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
