ফকরুলের জামিন মঞ্জুর

Thursday 24 November 2015 11:13:48 am

ctgbarta24.com

ফকরুলের জামিন মঞ্জুর

নিউজ ডেস্ক: রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তিনমাসের জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

মির্জা ফখরুলের স্থায়ী জামিন প্রশ্নে রুলের রায়ে মঙ্গলবার (২৪ নভেম্বর) এ জামিন মঞ্জুর করেন বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ।

ফলে এখন তার জামিনে মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন ফখরুলের আইনজীবীরা।

গত ১১ নভেম্বর রুলের শুনানিতে অংশ নেন ফখরুলের আইনজীবী ব্যারিস্টার রফিক উল হক, খন্দকার মাহবুব হোসেন ও জয়নুল আবেদীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির।

এ রুল নিষ্পত্তির জন্য গত ০২ নভেম্বর দুই সপ্তাহ সময় বেধে দেন আপিল বিভাগ।

আপিল বিভাগ এ তিন মামলায় আত্মসমর্পণের সময় বাড়ানোর আবেদন নাকচ করার পর গত ০৩ নভেম্বর বিচারিক আদালত ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করেন ফখরুল। পরে আদালত জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠান।

চলতি বছরের জানুয়ারিতে হরতাল-অবরোধ চলাকালে নাশকতার অভিযোগে এসব মামলা করে পুলিশ।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline