আরো এক সপ্তাহ জরুরি অবস্থা চলবে ব্রাসেলসে

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম 

braselesআন্তর্জাতিক সংবাদ : বেলজিয়ামের প্রধানমন্ত্রী শার্ল মিশেল জানিয়েছে ব্রাসেলসে আরো এক সপ্তাহ সর্বোচ্চ সতর্ক অবস্থা জারি থাকবে। প্রধানমন্ত্রী জানিয়েছেন, ব্রাসেলসে প্যারিসের মত একটি হামলার আশংকা রয়েছে। আর সেটা হবে খুবই গুরুতর।

তিনি আরো জানিয়েছেন, বুধবার থেকে স্কুলগুলো খোলা থাকবে ও রাজধানীর মেট্রো রেল আবারো চালু করা হবে। শনিবার থেকে ব্রাসেলসে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

শহরের বাসিন্দাদের জানানো হয়েছে যে, আরো অন্তত এক সপ্তাহ এই অবস্থা চালু থাকবে। এ অবস্থাতেই ২০ জনেরও বেশি লোককে আটক করা হয়েছে।এছাড়া একের পর এক বিভিন্ন অভিযান সত্ত্বেও প্রধানমন্ত্রী শার্ল মিশেল জানিয়েছেন, প্যারিসের মত আরেকটি হামলার হুমকি এখনো রয়ে গেছে।

তবে প্রধানমন্ত্রী দেশবাসীকে আতঙ্কিত না হবার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিশ্চিতভাবে বলছি একটি হামলার হুমকি আসন্ন এবং এটি গুরুতর। আমাদের কাছে ইঙ্গিত আছে যে, একই সময়ে কয়েকটি জায়গায় হামলা হতে পারে ও সেকারণেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline