মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর খুলশী থানার ডায়বেটিকস হাসপাতালের সামনে মঙ্গলবার সাড়ে ১১টার দিকে সিএনজি অটোরিকশা ও টাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশা চালক নিহত হয়েছে।
নিহত সিএনজি অটোরিকশা চালক আবু বক্কর সিদ্দিক (৩৫) নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার পূর্ব আজিমপাড়ার জনৈক আব্দুল আজিজের ছেলে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘খুলশী থানার ডায়বেটিকস হাসপাতালের সামনে সিএনজি অটোরিকশা ও টাকের মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালক গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন