আজ ঐতিহাসিক শান্তি আলোচনা দিল্লির সঙ্গে উলফার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

ulfaআন্তর্জাতিক সংবাদ : ভারতের আসাম রাজ্যের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা (ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম)-এর সঙ্গে শান্তি আলোচনায় বসতে যাচ্ছে কেন্দ্রীয় সরকার।

বিবিসি বাংলার এক খবরে জানা গেছে, আজ মঙ্গলবার দিল্লিতে এ আলোচনা শুরু হচ্ছে। আসাম রাজ্যে তিন দশকেরও বেশি সময় ধরে চলা সহিংস বিদ্রোহী তৎপরতা অবসানের লক্ষ্যে একটি শান্তি চুক্তির খসড়া প্রণয়নের কাজ শুরু হবে ঐতিহাসিক এই বৈঠকের মধ্য দিয়ে।

এতে উলফার পক্ষ থেকে যোগ দিচ্ছেন অরবিন্দ রাজখোয়া সহ সংগঠনটির শীর্ষ নেতারা, আর সরকারের পক্ষ থেকে যোগ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা।

জানা গেছে, আজকের বৈঠকেই একটি শান্তি চুক্তির খসড়া তৈরির প্রক্রিয়া শুরু হবে। এরপর সেটি নিয়ে আলোচনা ও চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া শুরু হবে। তবে, এর আগেই উলফা, কেন্দ্রীয় সরকার, আসাম সরকার এবং মধ্যস্থতাকারীরা শান্তি আলোচনার বড় অংশটি সম্পন্ন করে ফেলেছেন।

সম্প্রতি বাংলাদেশের কারাগারে বন্দী থাকা উলফার শীর্ষস্থানীয় নেতা অনুপ চেটিয়াকে ভারতের হাতে তুলে দেয়া হয়েছে, তবে তিনি এ বৈঠকে উপস্থিত থাকতে পারছেন না। চেটিয়াকে সোমবার দিল্লি থেকে গুয়াহাটি নিয়ে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে কারাগারে পাঠিয়ে দিয়েছে।

এর আগে, বহুদিনই এ ধরনের আলোচনায় যোগ দেয়ার ইচ্ছে প্রকাশ করেছিলেন অনুপ চেটিয়া।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline