টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম ভাইকিংস

মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

টস হেরে ব্যাটিংয়ে চট্টগ্রাম ভাইকিংস

ঢাকা : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় আসরের তৃতীয় দিনে নিজেদের তৃতীয় ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে তামিম ইকবালের চট্টগ্রাম ভাইকিংস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান।

নিউজটি লিখা পর্যন্ত চিটাগাং ভাইকিংস ৪ ওভার শেষে কোন উইকেট না হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে| দিলশান ২১ তামিম ১১ রানে ব্যাট করছেন|

নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে রোমাঞ্চকর লড়াই শেষে ইনিংসের শেষ বলে হেরে যায় তামিমের চট্টগ্রাম। তবে সোমবার দ্বিতীয় ম্যাচে ১ রানের রোমাঞ্চকর জয় দিয়ে ঘুরে দাঁড়ায় বন্দর নগরীর দলটি।

অন্যদিকে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে বড় ধরনের হোঁচট খায়। ঢাকা ডাইনামাইটের বিপক্ষে মাত্র ১১০ রানে গুটিয়ে যায় মাশরাফি বিন মুর্তজার দল। যদিও স্বল্প পুঁজি নিয়েও ইনিংসের শেষ ওভার পর্যন্ত লড়াই করে হার মানে কুমিল্লা। ফলে দ্বিতীয় ম্যাচে জয় বড় প্রয়োজন মাশরাফিদের জন্য।

সিটিজিবার্তা২৪ডটকম/জেএ/এমকে

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline