মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৭৬ রান করে চিটাগং।
দলের পক্ষে জিয়াউর রহমান মাত্র ১৬ বলে ৩টি ছক্কা ও ২টি চারে ৩৯ রানের ঝোড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন। এনামুল হক বিজয়ের ব্যাট থেকেও আসে অপরাজিত ৩৯ রান।
টসে হেরে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে’র প্রথম ছয় ওভার দারুণভাবে কাজে লাগায় ভাইকিংসের দুই ওপেনার তামিম ইকবাল ও তিলকারত্নে দিলশান। তারা কোন উইকেট না হারিয়েই করে ৫৩ রান।
অষ্টম ওভারে জাইদীর বলে আউট হবার আগে ২১ বলে ছয় চার ও এক ছয়ে ৩৬ রান করেন দিলশান। এক ওভার পরেই সাজঘরে ফিরে যান তামিম। গত দু’ম্যাচে ব্যাক টু ব্যাক ফিফটি হাকানো তামিম আজও তার মারমুখী খেলা অব্যাহত রাখে। তিনি ৩১ বলে এক চার ও তিন ছয়ে করেন ৩৩ রান।
তামিমের আউটের পরই দ্রুত ফিরে যান কাপুগেদারা। এর পর দলের হাল ধরেন এনামুল হক বিজয় ও ইয়াসির আলী। তাদের ৩৯ রানের জুটি দলের রানের চাকা সচল রাখে।
শেষদিকে এনামুল হক বিজয়ের ৩০ বলে ৩৯ রান আর জিয়াউর রহমানের ছোট্ট ঝড়ো ইনিংস ১৫ বলে দুই চার ও তিন ছয়ে ৩৮ রান দলকে ১৭৬ রানের চ্যালেঞ্জিং স্কোর করতে সহায়তা করে।
এনামুল বিজয় দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান করেন। কুমিল্লার পক্ষে পাকিস্তানী বোলার আশার জাইদী।
এর আগে টসে জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়।
কুমিল্লা নিজেদের প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরে যায়। অন্যদিকে চিটাগং ভাইকিংস এর আগে দুটি ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচে রংপুর রাইডার্সের কাছে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে সিলেট সুপারস্টার্সের বিপক্ষে জয় তুলে নেয় তামিম ইকবালের দল।
সিটিজিবার্তা২৪ডটকম/এমকে
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
