পুলিশি প্রহরায় ঢাকা যাচ্ছে সেই ২০ নারী

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম

 

20 NARI

চট্টগ্রাম প্রতিনিধি : নগরীর আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ঢাকায় যাওয়ার পথে একটি গাড়িতে তল্লাশি চালিয়ে পাচার হচ্ছে এমন সন্দেহে উদ্ধারকরা ২০ নারীকে ছেড়ে দিয়েছে পুলিশ। তাদের সকল কাগজপত্র যাচাই-বাছাই শেষে সিএমপি কমিশনারের আদেশে তাদের পুলিশি প্রহরায় ঢাকা বিমানবন্দরে পাঠিয়ে দেয়া হচ্ছে। একইসঙ্গে আটক হওয়া ট্রাভেল এজেন্সি আলিফ ওভারসিজের মালিক কবির আহমদকেও পুলিশ হেফাজতে ঢাকায় পাঠানো হচ্ছে।

মঙ্গলবার দুপুর ২টার ২০ মিনিটের দিকে তাদের নিয়ে সিএমপির একটি দল ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে।

নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (পশ্চিম) আরেফিন জুয়েল বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আটক নারীরা ভিসা, কাজের আদেশনামাসহ দেখানো তাদের সব কাগজপত্র বৈধ হওয়ায় কমিশনার স্যার তাদের পুলিশি প্রহরায় ঢাকা বিমানবন্দরে পৌঁছে দেয়ার আদেশ দিয়েছেন। তিনি থানায় এসে এসব নারীদের সাথে কথা বলে ও  কাগজপত্র দেখে ঢাকা বিমানবন্দর ইমেগ্রেশন পুলিশের সাথে কথা বলেছেন। তারা আলিফ ওভারসীজ নামের একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সৌদি আরব যাচ্ছেন। মঙ্গলবার রাত ২টায় তাদের ঢাকা থেকে ফ্লাইট রয়েছে। সেকারণে তাদের ছেড়ে দেয়া হয়েছে।’

ওই সময়ে আকবর শাহ থানার ওসি সুদ্বীপ কুমার দাশ বলেন, ‘চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে এনে একসাথে করে সকালে শ্যামলী পরিবহনের একটি বাসে করে২০ নারীকে সৌদিতে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নেয়া হচ্ছিল। এসময় সিটি গেইট এলাকায় পুলিশের নিয়মিত চেক পোস্টে ওই বাসে তল্লাশি করে সন্দেহজনকভাবে ২০ নারীকে বাস থেকে নামানো হয়। এ সময় প্রাথমিক জিজ্ঞািসাবাদে তারা সৌদি যাত্রার কথা স্বীকার করেন। এরপর তাদের দেয়া তথ্যের ভিত্তিতে গাড়ি থেকে কবির আহমেদ নামে এক দালালকে আটক করা হয়। তিনি কক্সবাজারের বাসিন্দা হওয়ায় এবং এক সাথে ২০ নারী সৌদি আরব যাওয়ায় বিয়ষটি আমরা যাচাই-বাছাই করে দেখছি।’

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline