৬৮ দিন পর গুলশান কার্যালয়ে বসছেন খালেদা জিয়া

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০১৫ 

সিটিজিবার্তা ২৪ ডটকম

khaledaনিউজ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া টানা ৬৮ দিন পরে আজ মঙ্গলবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বসবেন।

মঙ্গলবার সন্ধ্যার পর তিনি নিজ কার্যালয়ে যাবেন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

শায়রুল জানান, লন্ডন থেকে দেশে ফেরার পর এই প্রথম ম্যাডাম অফিস করবেন।

সর্বশেষ গত ১৪ সেপ্টেম্বর গুলশান কার্যালয়ে অফিস করেন খালেদা জিয়া। এরপর ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান তিনি। দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা বিবেচনা                                                                                   করে ২২ সেপ্টেম্বর তিনি দেশে ফিরেছেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline