বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : পেরুতে দু’টি বড় ধরনের ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এদের মাত্রা ছিল ৭ দশমিক ৬। মঙ্গলবার ব্রাজিলের সীমান্তে অবস্থিত দেশটির পূর্বাঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে কর্তৃপক্ষ কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পায়নি বলে জানিয়েছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, প্রথম ভূমিকম্পটি সাড়ে পাঁচটার দিকে আঘাত হেনেছিল। এর গভীরতা ছিল ৬শ কিলোমিটার।
এটি ইবেরিয়া থেকে ১শ ৬৯ কিলোমিটার পশ্চিমের উত্তর-পশ্চিমে ও রাজধানী লিমা থেকে ৬শ ৮৮ কিলোমিটার পূর্বের উত্তর-পূর্বে আঘাত হেনেছিল।
প্রথম ভূমিকম্পটির মাত্র পাঁচ মিনিট পরেই একই মাত্রার আরো একটি ভূমিকম্প অন্য একটি উপকেন্দ্রে আঘাত হেনেছিল।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, ৭ দশমিক ৬ মাত্রার দুটি ভূমিকম্প ভিন্ন জায়গায় আঘাত হেনেছিল। সেসময় তিনবারের মত শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন