বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : আজ বুধবার দুপুরে ধর্ষণ মামলায় অভিযুক্ত ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষক পরিমল জয়ধরের মামলার রায় ঘোষণা করা হবে।
গত ১০ নভেম্বর এ মামলার যুক্তিতর্ক শুনানি শেষে ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সালেহ উদ্দিন আহমেদ এ রায়ের জন্য বুধবার দিন ধার্য করেন।
মামলা প্রমাণের জন্য রাষ্ট্রপক্ষে ২৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।আদালত ২০১৩ সালের ২২ আগস্ট ধর্ষিতা ছাত্রীর সাক্ষ্যগ্রহণ করেন। এর আগে ধর্ষিতার মা এ মামলায় সাক্ষ্য দেন।
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের বসুন্ধরা দিবা শাখার দশম শ্রেণির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ২০১১ সালের ৫ জুলাই রাজধানীর বাড্ডা থানায় মামলা করেন ওই ছাত্রীর বাবা।
২০১১ সালের ৬ জুলাই কেরাণীগঞ্জে স্ত্রীর বড় বোনের বাসা থেকে পরিমলকে গ্রেপ্তার করে পুলিশ। ২০১৩ সালের ৭ মার্চ পরিমলের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন