বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ নেতাকর্মীসহ ৫৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে জামায়াত-শিবিরের ৭ জন ও বিএনপির ১জন রয়েছে।
মঙ্গলবার রাতভর এ অভিযান পরিচালনা করা হয় বলে জানা গেছে।
চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আব্দুল আউয়াল বলেন, ‘রাতভর অভিযান চালিয়ে বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ ৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে নাশকতার মামলায় সাতকানিয়া থেকে জামায়াত-শিবিরের ৬ জন, লোহাগাড়া থেকে ১ জন ও রাঙ্গুনিয়া থেকে বিএনপির ১জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া নিয়মিত মামলার ৩ জন ও পরোয়ানাভূক্ত আরো ৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’
একই অভিযানে ৮০ লিটার চোলাই মদ, ৪০ পিস ইয়াবা বড়ি ও ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন