বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা ২৪ ডটকম
স্টাফ রিপোর্টার : নিজেকে আইএসের সদস্য দাবি করে ইন্টারনেটে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে উসকানিমূলক প্রচারণা চালানোর অভিযোগে একজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
মঙ্গলবার রাতে রাজধানীর বাড্ডা এলাকা থেকে তাকে আটক করা হয়। ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম আটকের সত্যতা স্বীকার করেছেন।
মুনতাসীরুল ইসলাম জানান, ‘আটককৃতের আসল নাম নাহিদ হোসেন। সে ফেসবুকসহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমগুলোতে ‘জিহাদি জন’ ছদ্মনামে লিখত। ফেসবুকে নিজেকে আইএসের সক্রিয় সদস্য দাবি করে আইএসের পক্ষে উসকানিমূলক প্রচারণা চালাত।’
তিনি জানান, আজ (বুধবার) সকাল সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আটককৃতের ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন