চাঁদপুরে প্রেমিক-প্রেমিকার বিষ পানে আত্মহত্যা

বুধবার, ২৫ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম 

chadনিউজ ডেস্ক : চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাউড়া গ্রামে বিষ পান করে আত্মহত্যা করেছে নবীর হোসেন (১৮) ও রেহানা আক্তার (১৬) নামের দু’জন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল।

নবীর ওই গ্রামের ভূঁইয়া বাড়ির আব্দুল হামিদের ছেলে ও রেহানা পাশের বাড়ির আজিজ উল্লাহর মেয়ে।

পুলিশ স্থানীয়দের কাছে খবর পেয়ে মঙ্গলবার রাতে নিজ নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে। হাজীগঞ্জ থানা পুলিশ  জানান, নবীর ও রেহানার মধ্যে দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। যা মেয়েটির পরিবার মেনে নেয়নি। এ কারণে মঙ্গলবার দিনের কোনো এক সময়ে বাড়ির পাশে একটি খোলা মাঠে গিয়ে নবীর ও রেহানা বিষপান করেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দু’জনেই মারা যায়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ্ আলম বলেন, দু’জনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ রাতেই মৃতদেহ উদ্ধার করে। সকাল ১১টায় উভয়ের মরাদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ ঘটনায় পৃথক অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline