বুধবার, ২৫ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
বিনোদন ডেস্ক : ঠিক গত বছরই পিপল’স ম্যাগাজিন তাঁকে বিশ্বের সেক্সিয়েস্ট পুরুষের তকমা দিয়েছিল! হলিউডের ‘থর’ ছবির নাম ভূমিকায় অভিনয় করে সুনাম কিনেছেন যিনি, সেই ক্রিস হেমসওয়ার্থের বছর ঘুরতেই এ রকম দশা হল কী করে?
ছবির স্বার্থে অনেক কিছুই করে থাকেন নিবেদিতপ্রাণ অভিনেতারা! সেই তালিকাতেই এ বার নিজের নাম যোগ করলেন ক্রিস হেমসওয়ার্থ! নতুন ছবি ‘ইন দ্য হার্ট অব দ্য সি’-র জন্য দিনে মাত্র ৫০০ ক্যালোরি খাবার খেয়ে পেশিময় পৌরুষ ঝরিয়ে ফেললেন তিনি! সম্প্রতি ইনস্টাগ্রামে নায়ক নিজেই জানালেন এ কথা।
অভিনেতার অন্ধ ভক্তরা অবশ্য কোনও কিছুতেই কর্ণপাত করছেন না। তাঁরা এখন থেকেই টানটান আগ্রহে অপেক্ষা করছেন এই ছবিটা দেখার জন্য।
আর ক্রিস হেমসওয়ার্থ? তিনি নিজে কী বলছেন তাঁর এই নতুন বাউণ্ডুলে চেহারা নিয়ে?
“একটা নতুন ডায়েট অনুসরণ করে দেখলাম। অথবা, এটাকে একটা ট্রেনিংও বলা যায়। যেটার নাম লস্ট অ্যাট সি! তবে, কাউকে এই ডায়েটটা অনুসরণ করার পরামর্শ কিন্তু দিচ্ছি না”, ইনস্টাগ্রামে লিখেছেন ক্রিস হেমসওয়ার্থ!
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন