বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম : চট্টগ্রামের বাকলিয়া থানার শাহ আমানত সেতু এলাকার নিচে কর্ণফুলি নদীর তীর থেকে এক টন দেশি মদসহ দুটি মাছ ধরার নৌকা আটক করেছে কোস্টগার্ড পূর্বাঞ্চল জোন।
বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশি মদ উদ্ধার করা হয়। কোস্টগার্ড পূর্বাঞ্চল জোনের অপারেশন অফিসার লেফটেন্যান্ট কমান্ডার মহিমুজ্জামান বিষয়টি জানান।
তিনি বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে কর্ণফুলি নদীতে অভিযান চালায় কোস্টগার্ড পূর্বাঞ্চল। আমাদের কাছে খবর ছিল নদী দিয়ে মদের একটি বড় চালান যাবে। রাত দেড়টা নাগাদ শাহ আমানত সেতু এলাকার নিচে কর্ণফুলি নদীর তীরে এক টন দেশি মদসহ দুটি মাছ ধরার নৌকা আটক করতে সমর্থ হই।’
তিনি আরো বলেন, ‘এ সময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মদ চালানকারী নৌকা দুটি। পরে পাচারকারী সদস্যরা মদসহ মাছ ধরার নৌকা দুটি তীরে রেখে পালিয়ে যায়। নৌকা দুটি জব্দ করে কোস্টগার্ডের জেটিতে আনা হয়েছে।’
