বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ ডটকম
লাইফ স্টাইল : অনেক আগ থেকে ফলের রস ফেইস প্যাকে ব্যবহার হয়ে আসছে । আপনি কি জানেন আমাদের ফেলা দেওয়া ফলের খোসা ত্বকের জন্য অনেক উপকারী? ফলের খোসার ফেইস প্যাক ত্বককে করে তোলে নরম ও মসৃণ । আমরা সাধারণত রূপচর্চায় কমলার খোসার ব্যবহার সম্পর্কে জানি। তবে কমলার খোসার মত আরও কিছু ফলের খোসা ত্বকের যত্নে ব্যবহার করা হয়ে থাকে। এবার জেনে নিই কিভাবে সেইসব খোসা ব্যবহার করা হয়ে থাকে।
১। কমলার খোসা
২ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো, ১ টেবিল চামচ টক দই মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি মুখ ও ঘাড়ে লাগান। ২০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। অতিরিক্ত শুষ্ক ত্বকের অধিকারীরা প্যাকে ভিটামিন ই ক্যাপসোল মিশিয়ে নিতে পারেন। কমলার খোসায় প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল আছে। যা ত্বকের কালো দাগ দূর করে ত্বককে ভিতর থেকে উজ্জ্বল করে থাকে।
২। লেবুর খোসা
২ টেবিল চামচ লেবুর খোসা গুঁড়ো, ১ টেবিল চামচ ব্রাউন সুগার, ১ টেবিল চামচ মধু ও ১ টেবিল চামচ বাদাম তেল মিশিয়ে প্যাক তৈরি করে নিন। অল্প একটু প্যাক নিয়ে মুখে ম্যাসাজ করুন ।এরপর বাকী প্যাকটুকু ত্বকে লাগিয়ে নিন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ত্বকের ব্যাকটেরিয়া প্রতিরোধে ও জ্বালাপোড়া কমাতে লেবুর খোসা বেশ কার্যকরী। এর সাইট্রিক এসিড ত্বককে উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে সাহায্য করে থাকে।
৩। পেঁপের খোসা
একটি পরিস্কার পাকা পেঁপের খোসা ব্লেন্ড করে পেস্ট করে নিন। পাকা পেঁপে পেস্ট, ২ টেবিল চামচ মধু ও ১ চা চামচ লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। মুখ ও ঘাড়ে ভাল করে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। ১৫ মিনিট পর কসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি ত্বক ময়োশ্চারাইজ করে ত্বকের কালো দাগ দূর করে থাকে।
৪। কলার খোসা
একটি পাকা কলার খোসা নিয়ে মুখে ভাল করে ২ থেকে ৩ মিনিট ঘষুন। ১০ মিনিট পর শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলার খোসার অ্যান্টিঅক্সিডেন্ট ত্বকের সূর্যের ক্ষতিকর রশ্নি, কালো দাগ দূর করে থাকে।
৫। ডালিমের খোসা
২ টেবিল চামচ ডালিমের খোসার গুঁড়ো, ১ টেবিল চামচ লেবুর রস ও ১ টেবিল চামচ মধু মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই প্যাকটি মুখ এবং ঘাড়ে ভাল করে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে কসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। ডালিমের খোসায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে এটি ত্বকের বলিরেখা দূর করতে কার্যকর। এটি ত্বকের উজ্জ্বলতাও বৃদ্ধি করে থাকে।