ওয়াগন লাইনচ্যুত হয়ে বন্ধ চবি শাটল ট্রেন

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

Train line

চট্টগ্রাম : ষোলশহর-হাটহাজারী রেল লাইনের ফতেয়াবাদ এলাকায় একটি ওয়াগন লাইনচ্যুত হওয়ায় ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

পাহাড়তলী থেকে উদ্ধারকারী ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা ফিরোজ ইফতেখার।

তিনি বলেন, ‘হাটহাজারী ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রে ফার্সেস তেল দিয়ে নগরীতে ফেরার পথে ফতেয়াবাদ ও ক্যান্টনমেন্ট স্টেশনের মাঝমাঝি এলাকায় একটি ওয়াগন লাইনচ্যুত হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চলাচলরত শাটল ও নাজিরহাট লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সন্ধ্যা ৫টার দিকে ট্রেন চলাচন সচল হবে বলে আশা করছেন ফিরোজ ইফতেখার।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline