লেকসিটিতে উচ্ছেদ অভিযানে বাধার মুখে ভ্রাম্যমাণ আদালত

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

CCC

চট্টগ্রাম : চট্টগ্রাম সিটি করপোরেশনের লেকসিটি হাউজিং সোসাইটিতে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গিয়ে বাধার মুখে পড়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সেখানে নয় রাউণ্ড ফাঁকা গুলিবর্ষণ করেছে।

নগরীর বিশ্বকলোনির পাশে লেকসিটিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। এ অভিযানে নেতৃত্ব দেন চসিকের ম্যাজিস্ট্রেট নাজিয়া শিরিন।

স্থানীয় আকবর শাহ থানার ওসি সদীপ কুমার দাশ জানান, লেকসিটি হাউজিং সোসাইটির বেশকিছু জায়গা স্থানীয় প্রভাবশালী বস্তির মালিকরা দখল করে রেখেছিল। দুপুরে চসিকের ম্যাজিস্ট্রেট অবৈধ দখলদারদের সেখান থেকে উচ্ছেদের জন্য যায়। এসময় বস্তির মালিকরা সেখানকার লোকজনকে নিয়ে ভ্রাম্যমাণ আদালতের উপর হামলা চালাতে যান।

ওসি বলেন, ‘পুলিশ এবং ম্যাজিস্ট্রেটসহ সিটি করপোরেশনের কর্মচারিদের দিকে লক্ষ্য করে তারা ইট, পাটকেল নিক্ষেপ করছিল। ধাওয়া দেয়ার পর তারা আবারও সংঘবদ্ধ হয়ে বিভিন্ন দিক থেকে হামলা চালাচ্ছিল। এক পর্যায়ে ৯ রাউণ্ড গুলি ছুঁড়তে বাধ্য হয় আমরা। এতে লোকজন সরে যায়।’

পরে অবৈধ দখলদারদের স্থাপনা উচ্ছেদ শেষ করে ফিরে যান চসিকের ম্যাজিস্ট্রেট।

তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি এবং পুলিশও কাউকে আটক করেনি বলে জানান ওসি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline