বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ ডটকম
আন্তর্জাতিক সংবাদ : রাশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মারা গেছে ১৫ জন। বৃহস্পতিবার দেশটির সাইবেরিয়া অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে। তবে দুর্ঘটনার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি বলে জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা আরটি।
তারা জানায়, তুরুখান কোম্পানির হেলিকপ্টারটি উড্ডয়নের ১০ কিলোমিটারের মধ্যেই বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে ২৬ জন যাত্রী ছিল। স্থানীয় হাসপাতালে আহতদের নেওয়া হয়েছে।
রাশিয়ার জরুরি পরিস্থিতি বিষয়ক মন্ত্রণালয়ের আঞ্চলিক কার্যালয় থেকে জানানো হয়, হেলিকপ্টারটি জরুরি অবতরণ করতে চেয়েছিল। তবে এটি কেন বিধ্বস্ত হয়েছে, তার কারণ এখনো জানা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানা গেছে।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন