বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে সোয়া কোটি টাকা মূল্যের আমদানি নিষিদ্ধ ওষুধ।
আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ দল আমদানি কার্গো থেকে ওষুধগুলো জব্দ করে ।
ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেনটিভ) শহিদুজ্জামান সরকার এ তথ্য জানান।
তিনি বলেন, ‘মেডিকেল যন্ত্রপাতির আড়ালে ওষুধগুলো আমদানি করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বিকেল সাড়ে ৪টার দিকে আমরা এগুলো জব্দ করি।’ জব্দকৃত ওষুধের আনুমানিক মূল্য প্রায় সোয়া কোটি টাকা বলে তিনি জানান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন