টসে জিতে ব্যাটিংয়ে চিটাগং ভাইকিংস

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

chittagong-vikings

ঢাকা ঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম ম্যাচে কিছুক্ষণের মধ্যে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস ও চিটাগং ভাইকিংস।

বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।

টসে জিতে চিটাগং ভাইকিংসের অধিনায়ক তামিম ইকবাল ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন।

উল্লেখ্য, চিটাগং ভাইকিংস ৩ ম্যাচের মধ্যে ২টি ম্যাচ জয় লাভ করেছে, বাকি একটি ম্যাচ পরাজিত হয়েছে। ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে চিটাগং।

অন্যদিকে দুই ম্যাচের মধ্যে একটি জিতেছে ঢাকা ডায়নামাইটস।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline