আবারো হচ্ছে ব্যান্ড উৎসব

‘কোকাকোলা-চ্যানেল আই ব্যান্ডফেস্ট’ ২০১৫

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫

মিম হাসান, সিটিজিবার্তা২৪ডটকম

cocacola band festবিনোদন ডেস্ক ঃ  বাংলাদেশে গত বছর প্রথমবারের মতো দেশীয় ব্যান্ড নিয়ে অনুষ্ঠিত হয়েছিল ‘কোকাকোলা-চ্যানেল আই ব্যান্ডফেস্ট’। সে ধারাবাহিকতায় এবারও আয়োজন করা হচ্ছে এ উৎসবটি। আগামী ১ ডিসেম্বর চ্যানেল আই প্রাঙ্গণে এটি অনুষ্ঠিত হবে।

এর অন্যতম আয়োজক চ্যানেল আই সূত্র জানায়, এবারও প্রায় সমানসংখ্যক দল অংশ নেবে উৎসবে। আর ব্যান্ডের নামের তালিকায়ও খুব একটা পরিবর্তন আসবে না। এবার বাংলাদেশের মোট ১৬টি ব্যান্ড অংশ নিচ্ছে। দিনব্যাপী এ উৎসব সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।

এদিকে উৎসবটি নিয়ে আগামী শনিবার (২৮ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। এদিন দুপুর ১২টায় চ্যানেল আই কার্যালয়ে এটি অনুষ্ঠিত হবে।

প্রথম উৎসবে অংশ নেওয়া ব্যান্ড সদস্যরা

                                                                         প্রথম উৎসব ২০১৪ তে অংশ নেওয়া ব্যান্ড সদস্যরা ।।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

জন মন্তব্যকারী




Leave a Reply

Inline