বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্টগ্রামে ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাদের মুক্তির দাবিতে মানববন্ধন করেছে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি।
বৃহস্পতিবার সকালে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হয়। ঘণ্টা ব্যাপী এ মানববন্ধনে ব্যানার ফেস্টুনসহ জেলার ওষুধ ব্যবসায়ী সমিতির নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, অবৈধ ওষুধ জব্দ করার নামে প্রশাসনের লোকজন তাদেরকে হয়রানি করছে। অবিলম্বে হয়রানি বন্ধসহ আটককৃতদের ছেড়ে দেয়া না হলে, আগামী রোববার আধা-বেলা ধর্মঘটের হুঁশিয়ারি দেন তারা।
এদিকে মঙ্গলবার নগরীর হাজারি গলির পাইকারি বাজার এলাকায় অবৈধ ওষুধ রাখার দায়ে ১২ জন ব্যবসায়ীকে আটক ও জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন