বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম ।।
খেলা ডেস্ক ঃ শেষ পর্যন্ত ভারত-পাকিস্তানের দ্বিপক্ষীয় সিরিজের অনুমতি দিল পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। বৃহস্পতিবারই নিজস্ব সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি পত্রিকা ডন।
আগেই ঘোষণা ছিল শ্রীলঙ্কায় হতে যাচ্ছে বহু কাঙ্ক্ষিত এই সিরিজটি। কিন্তু শেষ পর্যন্ত বিষয়টি ঝুলে ছিল পাকিস্তান প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সবুজ সঙ্কেতের।অবশেষে সেই ঘোষণা দিয়েও দিলেন তিনি। সূত্র জানিয়েছে, ‘পাকিস্তান সরকারের এই দ্বিপক্ষীয় সিরিজ নিয়ে কোনও সমস্যা নাই। তবে আশঙ্কা ছিল ভারতে পাকিস্তানের সফরটি নিয়ে।’
এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চেয়ারম্যান রাজিব শুক্লা জানিয়েছেন সিরিজটি খুব সম্ভব আগামী ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।
এর আগে সিরিজটি আয়োজন নিয়ে দুই বোর্ডের পক্ষ থেকেই নেতিবাচক মন্তব্য ছিল। কিন্তু পরে ভারত পাকিস্তানের হোম সিরিজটি নিজেদের দেশে আয়োজন করার প্রস্তাব দিয়েছিল। যদিও পাকিস্তানের প্রস্তাব ছিল সিরিজটি আরব আমিরাতে আয়োজন করা। এরপরেই এ নিয়ে দুবাইয়ে নতুন আলোচনায় বসে দুই দেশের বোর্ড। এরপর সম্ভাব্য ভেন্যু হিসেবে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার নামই শোনা যেতে থাকলেও শ্রীলঙ্কাকেই ভেন্যু হিসেবে নির্ধারণ করে দুই দেশের বোর্ড।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
