বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০১৫
ওয়াহিদ আলম, সিটিজিবার্তা২৪ডটকম
চট্টগ্রাম ঃ বন্দর নগরীর চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভিওআইপি সরঞ্জামসহ দুইজনকে আটক করেছে র্যাব।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে র্যাবের চট্টগ্রাম জোনের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালায়।
র্যাবের চট্টগ্রাম জোনের সহকারি পরিচালক শাহেদা সুলতানা সংবাদমাধ্যমকে বলেন, বহদ্দারহাটে আরাকান হাউজিং সোসাইটির একটি বাসায় অবৈধ ভিওআইপি সরঞ্জাম ব্যবহার করে ব্যবসা করা হচ্ছিল। আমরা ওই বাসায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছি।
ভিওআইপি সরঞ্জামগুলো গণনা এবং যাচাইবাছাই চলছে বলে তিনি জানান।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
