শুক্রবার, ২৭ নভেম্বর, ২০১৫
সিটিজিবার্তা২৪ডটকম
লাইফ স্টাইল ডেস্ক : নেতিবাচক চিন্তাগুলো ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসকে ভেঙে দেবে। এই বিষয়টি খুব ক্ষতি হতে পারে জীবনের পরবর্তী পর্যায়ে। এই চিন্তা অযথাই আপনার ভেতর এক ধরনের ভয় তৈরি করবে। আর অন্য কাউকে অবিশ্বাস করার চেয়ে নিজের প্রতি বিশ্বাস হারানো অনেক বেশি ভয়ঙ্কর।
যেমন ধরুন আপনি সবসময় কাজটি করতে আমি পারব না, আমি পারি না, আমাকে দিয়ে এটা হবে না এমন চিন্তা কি আপনি সর্বদা করেন? আপনি কি জানেন এই নেতিবাচক চিন্তাই আপনার সাফ্যলের বাধা! আপনি যদি বিশ্বাস করেন আপনাকে দিয়ে এই কাজটি হবে না, আপনি এটি পারবেন না, তবে কোনদিনও তা আপনাকে দিয়ে হবে না। আপনি সাফ্যলের চূড়ায় পৌঁছাতে পারবেন না। আপনার জীবন শুধুই আপনার, এটি অন্য কেউ পরিচালনা করবে না। তাহলে কেন এত দ্বিধা, কেন এত সংকোচ?
নেতিবাচক চিন্তা দূর করে নিজেকে করে তুলুন আত্নবিশ্বাসী।
১। নিজের চিন্তা সম্পর্কে জানুন
আপনি আপনার নেতিবাচক চিন্তাগুলো লিখে রাখুন। লক্ষ্য রাখুন এই চিন্তাগুলো আপনার জীবনে কি প্রভাব ফেলছে। এভাবে কিছুদিন নিজের চিন্তাগুলো বিশ্লেষণ করলে বুঝতে পারবেন নেতিবাচক চিন্তা আপনার জীবনে কেমন খারাপ প্রভাব ফেলছে। একটা সময় আপনি নিজেই নেতিবাচক চিন্তা করা বন্ধ করে দিবেন।
২। নিজের সাথে মিথ্যা বলা
আপনি যখন উদ্বিগ্ন থাকেন তখন নেতিবাচক চিন্তা করেন থাকেন। অথচ কেউ ভবিষ্যৎ সম্পর্কে জানে না। ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। তাই ভবিষ্যৎ সম্পর্কে কিছু চিন্তা না করাই মঙ্গল। প্রচলিত আছে “আপনি যা চিন্তা করবেন আপনার সাথে সেটাই হবে”। তাই নেতিবাচক চিন্তা বাদ দিয়ে ইতিবাচক চিন্তা করুন।
৩। মজা করে কথা বলুন
নিজের নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ে মজা করে কথা বলুন। আপনার প্রিয় কোন কার্টুনের চরিত্রের মত করা কথা বলতে পারেন। তখন আপনার নিজের কাছে নিজের চিন্তাকে অনেক হাস্যকর শোনাবে।
৪। ইতিবাচক দিককে অবহেলা করা
নেতিবাচক চিন্তা আপনার ইতিবাচক দিকগুলোকে নষ্ট করে দেয়। ইতিবাচক ঘটনা তা যতই ছোট হোক না কেন তাকে অবহেলা করবেন না। নেতিবাচক চিন্তাগুলোকে ইতিবাচক চিন্তা দ্বারা দূর করে দিন।
৫। নিজের উপর বিশ্বাস রাখুন
নেতিবাচক চিন্তা মানে নিজেকে বিশ্বাস না করা। আপনি সারাক্ষণ চিন্তা করেন আপনাকে কেউ পছন্দ করে না, আপনাকে দ্বারা কিছু হবে না ইত্যাদি। হয়তো কোন একজন মানুষ আপনাকে পছন্দ করে না, তার মানে এই নয় যে সবাই আপনাকে অপছন্দ করে। নিজের ওপর আস্থা রাখুন। দেখবেন এক সময় সব ঠিক হয়ে গেছে।
৬। কিছুটা নেতিবাচক চিন্তা করা
কিছুটা নেতিবাচক চিন্তা করা ভাল। এটি আপনাকে অতিরিক্ত আত্নবিশ্বাসী করা থেকে বিরত রাখবে। তবে হ্যাঁ নেতিবাচক চিন্তাটা যেন বেশি পরিমাণে না হয়ে যায় সেদিকে খেয়াল রাখবেন। অতিরিক্ত নেতিবাচক চিন্তা আপনার জীবনকে ধ্বংস করে দিবে।
৭। নেতিবাচক চিন্তা বিশ্বাস না করা
যা নেতিবাচক চিন্তা করার করে ফেলছেন। এইবার থামুন। এই চিন্তাগুলোকে বিশ্বাস করা থেকে বিরত থাকুন। নিজেকে বলুন এই চিন্তাগুলো সত্য নয়, সবই আমার কল্পনা। এবার ইতিবাচক চিন্তা করা শুরু করুন।
সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন
