সিটিজিবার্তা২৪ডটকম, নিউজ ডেস্ক

আওয়ামী লীগের নব নির্বাচিত কমিটিতে নওফেলকে সাংগঠনিক সম্পাদক করায় তার বাবা চট্টল বীর এবিএম মহিউদ্দীন চৌধুরী দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাত করে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন। ফাইল ছবি
চট্টগ্রাম: চট্টগ্রামের স্বার্থক নগর পিতা হিসেবে ১৭ বছর নগরের শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা খাতে এবিএম মহিউদ্দিন চৌধুরী যে অগ্রগতি সাধন করেছেন তা ধূলোয় মিশিয়ে দেয়া হয়েছে। তিনি উন্নয়নের অভিভাবক।
মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পক্ষ থেকে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি করেন নেতারা।
বিবৃতিতে বলা হয়, ‘নগরীর কোন উন্নয়ন নেই। অথচ বর্তমান মেয়র নগরবাসীর করের বোঝা বাড়িয়েছেন। এর বিরুদ্ধে আইনী লড়াইয়ে মেয়র এখন ব্যাকফুটে। নিজেকে রক্ষা করার জন্য নগর উন্নয়নের নামে শিক্ষা করও বাড়িয়েছেন। এটা দৈন্যতার নির্লজ্জ উদাহরণ। আমরা এর ধীক্কার জানাই।
‘মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রাবাসীর অধিকার প্রতিষ্ঠায় সময়োপযোগী পদক্ষেপ নিয়েছেন। তিনি প্রমাণ করেছেন চট্টগ্রামবাসী তার পক্ষে আছেন। তাই আমরা চট্টগ্রামবাসীর অধিকার রক্ষায় তাঁর পক্ষেই থাকবো। মহিউদ্দিন চৌধুরী চট্টগ্রামের পরিবেশকে সবুজাত করেছেন। এজন্য সিটি করপোরেশনে তার আমলে পরপর তিনবার বৃক্ষরোপনের জন্য জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। অথচ বর্তমান মেয়র চট্টগ্রাম সিটি করপোরেশনের বৃক্ষমেলা বন্ধ করে গ্রীণ সিটির স্বপ্ন দেখছেন।
তার এই ভ্রান্ত বিলাস চট্টগ্রাম নগরীকে জঞ্জালের ভাগাড়ে পরিণত করেছে। অল্প বৃষ্টিতেই নগরীতে কোমর পানিতে প্লাবিত হয়। এ যেন অরন্যে রোদন। মহানগর আওয়ামী লীগকে মহিউদ্দিন চৌধুরী তিল তিল ত্যাগ-পরিশ্রমে গড়ে তোলেছেন। আমরা কিছুতেই এ সংগঠনকে ধবংস করে দিতে পারি না।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য ওয়ারিশ আলী খান, দেবাশীষ নাথ দেবু, মো. সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দিন শাহীন, নুরুল আবছার, সাহাবৃদ্দিন আহমেদ জাহেদ, মহসিন মোরশেদ টিপু, মো. জালাল মিয়া, মো. আলী চৌধুরী, মো. আলী সরওয়ার, মো. কাউসার, মো. হান্নান, মো. শওকত আকবর, মো. সাইফুদ্দিন বাবুল, মো. কামরুল আলম, মো. ইকবাল মোরশেদ, মো. খুরশিদ হাসান, মো. জজ মিয়া, মো. মোরশেদুল আলম, মো. জাকের হোসেনের নাম রয়েছে।









