Saturday,21 Oct 2017
Ctgbarta24.com
আজ শনিবার আঞ্জুমান মুফিদুল ইসলাম চট্টগ্রাম শাখার ৩৭তম বার্ষিক সাধারণ সভা ২১.এম.এম.আলী রোডস্থ আঞ্জুমান ভবনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত ও মোনাজাত পরিচালনা করেন মৌলানা মোঃ রফিক উল্লাহ্ মিয়াজী।
ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক জনাব নজমুল হক চৌধুরীর উপস্থাপনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি ও সিএমপি কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার বিপিএম, পিপিএম।
সভায় সভাপতিত্ব করেন উক্ত সংস্থার সিনিয়র সহ- সভাপতি ও দৈনিক আজাদীর সম্পাদক জনাব এম এ মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার(প্রশাসন ও অর্থ) জনাব মাসুদ-উল হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার(ক্রাইম এন্ড অপারেশন) জনাব সালেহ মোহাম্মদ তানভীর।
নির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপিকা খোরশেদ আরা খান এবং বার্ষিক সভা ব্যবস্থাপণা উপ-কমিটির চেয়ারম্যান ও সহ-সভাপতি আলহাজ্ব শামসুল আলম শামীম, সদস্য আলহাজ্ব মোহাম্মদ শাহজাহান, হাজী জাহানারা বেগম (লুনা) এবং নির্বাহী সদস্য প্রফেসর ডাঃ মাহমুদ এ চেীধুরী(আরজু), প্রফেসর এম ডি এম কামাল উদ্দিন চৌধুরী, উপ পুলিশ কমিশনার (সদর) জনাব শ্যামল কুমার নাথ, জনাব অছিউর রহমান, প্রকৌশলী মোহাম্মদ আসাদ উল্লাহ্, জনাব আফতাব রহিম চৌধুরী(ফেরদেীস), জনাব হরমুজ শাহ বেলাল এবং আজীবন সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।
বার্ষিক সাধারন সভার স্বাগত ভাষন দেন সহ-সভাপতি প্রফেসর খোরশেদ আরা খান। নির্বাহী কমিটির বার্ষিক প্রতিবেদন ও অডিট রিপোর্ট উপস্থাপন করেন, ভারপ্রাপ্ত সাধারণ-সম্পাদক জনাব নজমুল হক চৌধুরী। সংস্থার সভাপতি সিএমপি কমিশনার জনাব মোঃ ইকবাল বাহার বিপিএম, পিপিএম তার সমাপনী বক্তব্যে বলেন, আঞ্জুমান মুফিদুল ইসলাম একটি অরাজনৈতিক সংস্থা, সংস্থার কহুতল ২৪ তলা ভবন নির্মাণের কাজ আগামী ডিসেম্বর এর মধ্যে শুরু করার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আঞ্জুমান এর মানবিক কার্যক্রম জন সাধারনের মধ্যে তুলে ধরার জন্য সদস্যদের আহ্বান জনান। তিনি আঞ্জুমানের ভবন নির্মাণে সবার সহযোগিতা কামনা করেন এবং নিজেও সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন।
অনুষ্ঠান শেষে সংস্থার নির্বাহী সদস্য জনাব শামশুল আলম শামীম এর প্রতিষ্ঠান সিভিও পেট্রোক্যামিক্যাল রিফাইনারী লিঃ এর সৌজন্যে দুপুরের খাবারের আয়োজন করা হয়।









