BREAKING NEWS
Search

চট্টগ্রামে ছিনতাই করতে গিয়ে দু’জনের মৃত্যু

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৫

সিটিজিবার্তা ২৪ ডটকম 

ctgআর করিম, চট্রগ্রাম ঃ চট্টগ্রামের সদরঘাটে টাকা ছিনতাই করতে গিয়ে দু’জনের মৃত্যু হয়েছে। পরে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত অস্ত্র এবং নগদ সাড়ে ৫ লাখ টাকা জব্দ করেছে পুলিশ।

পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১১টার দিকে রেকিট বেনকিজার নামে একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা সত্য গোপাল ভৌমিক দোকান থেকে বের হওয়ার পর দুই মোটর সাইকেল আরোহী তার ওপর হামলা চালায়।

এ সময় ছিনতাইকারীরা টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনগণ তাদের ধাওয়া করে। এসময় গণপিটুনিতে এক ছিনতাইকারীর মৃত্যু হয়। পরে অপর ছিনতাইকারী ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ককটেলটি তার শরীরেই বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে সেখান থেকে দু’টি এ কে টুয়েন্টি রাইফেল এবং সাড়ে ৫লাখ টাকা জব্দ করে পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image