রোববার,২৩ জুলাই ২০১৭
সিটিজিবার্তা২৪ডটকম
সাদ্দাম হোছাইন,হ্নীলা: টেকনাফ ২ বিজিবির জওয়ানেরা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়ি উদ্ধার করেছেন।
বিজিবি সুত্রে জানা যায়, ২২ জুলাই শনিবার সন্ধ্যা ৭টার দিকে লেদা বিওপির কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার লাল মিয়ার নেতৃত্বে বিজিবি জওয়ানেরা মুচনী ছুরি খালস্থ নাফনদীর কিনারায় অভিযান চালিয়ে ৯০লক্ষ টাকা মূল্যের ৩০হাজার পিচ ইয়াবা বড়ি উদ্ধার করেন। পাচারকারীরা পালিয়ে যাওয়ায় এঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।
২ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল এস.এম.আরিফুল ইসলাম সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত ইয়াবা ব্যাটলিয়ান সদরে জমা দেওয়া হয়েছে। যা পরবর্তীতে উর্ধ্বতন কর্তৃপক্ষের উপস্থিতিতে ধ্বংস করা হবে।
স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত সীমান্ত পয়েন্ট দিয়ে সাম্প্রতিক সময়ে লেদার ৩টি সিন্ডিকেট মিয়ানমার থেকে বড় বড় ইয়াবার চালান আমদানী করছেন। স্থানীয় প্রভাবশালী এক রাজনৈতিক ব্যক্তির ছত্রছায়ায় সিন্ডিকেট চক্র ইয়াবা আমদানী করে মুহুর্তেই হ্নীলা-টেকনাফের বিভিন্ন এলাকায় পাচার করছেন। গত সপ্তাহে এ সীমান্ত দিয়ে ইয়াবা অনুপ্রবেশকালে চালান লুটের ঘটনা ঘটে। একটি রাজনৈতিক দলের কিছু নেতার নেতৃত্বে লুটকৃত ইয়াবা ভাগ বাটোয়ারা হয়েছে বলে লোকজন জানায়।
স্থানীয় সচেতন মহল তদন্ত সাপেক্ষে লেদাসহ হ্নীলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে নজরদারী বাড়ানোর জন্য সীমান্তরক্ষী বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।






