ফরিদপুরের এসপি ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা দায়ের

Tuesday,24 Oct 2017

Ctgbarta24.com

ফরিদপুরের পুলিশ সুপার (এসপি) সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রীনা চৌধুরীর বিরুদ্ধে আট কোটি ৩৬ লাখ টাকার বেশি অবৈধভাবে অর্জনের অভিযোগে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদক সূত্রে জানা যায়, দুদকের অনুসন্ধানে ফরিদপুরের পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা ও স্ত্রী রীনা চৌধুরীর যৌথ অ্যাকাউন্টে আট কোটি ৩৬ লাখ ৭০ হাজার ৩৬৭ টাকার এফডিআর পাওয়া যায়। ওই অর্থ বেসরকারি ওয়ান ব্যাংকের রাজধানীর বংশাল শাখা ও এলিফ্যান্ট রোড শাখা এবং ওয়ান ব্যাংকের যশোর শাখায় জমা ছিলো। কিন্তু পুলিশ সুপার ওই অর্থ দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণী কিংবা আয়কর নথিতে উপস্থাপন না করে গোপন করেছেন। নিজস্ব অনুসন্ধানেও ওই অর্থের কোনো উৎস খুঁজে পায়নি দুদক।

দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আবদুল ওয়াদুদ জানান, মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বংশাল থানায় তিনি নিজেই মামলাটি দায়ের করেছেন (মামলা নম্বর-৩৭)।

অনুসন্ধান কর্মকর্তার সুপারিশ মূল্যায়ন ও সংশ্লিষ্ট নথিপত্র যাচাই-বাছাই শেষে স্ত্রীসহ ফরিদপুরের পুলিশ সুপার দম্পতির বিরুদ্ধ মানিলন্ডারিং আইনের ৪(২) ধারায় গত ১২ সেপ্টেম্বর মামলা দায়েরের অনুমোদন দেয় কমিশন।

অভিযোগটির অনুসন্ধান কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন দুদকের সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ।

বিডিনিউজ

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image