বাবা দিবসে শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই প্রদান

ctgbarta24.com

২০ জুন, সোমবার, ২০১৬

শাখাওয়াত হোসেন সওকত

বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে বাবা দিবস উপলক্ষে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দিচ্ছেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহিম

শাখাওয়াত হোসেন সওকত: বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদের উদ্যোগে নগর ভবনে সিবিএ কার্যালয়ে বিশ্ব বাবা দিবস উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন ও শিক্ষার্থীদের এক সভা অনুষ্ঠিত হয়।

সভায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কর্মময় জীবনের উপর আলোকপাত করে আলোচনা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু ও জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সাধারন সম্পাদক মো. আবদুর রহিম।

এতে ছাত্রনেতা আল মামুন জুয়েল, মনির হোসেন, মহিউদ্দিন কাদের চৌধুরী, মনোয়ার আহাম্মদ, সবুজ দাশ, মো. কামরুল হাসান, মো. মহিদুল ইসলাম, মো.তারেক সহ অন্যরা বক্তব্য রাখেন।

সভার সভাপতি বঙ্গবন্ধু জাতীয় চারনেতা স্মৃতি পরিষদ সাধারন সম্পাদক মো. আবদুর রহিম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ লুৎফুর রহমানের সুযোগ্য সন্তান, জননেত্রী শেখ হাসিনা জাতির পিতার সুযোগ্য সন্তান, সজীব ওয়াজেদ জয় জননেত্রী শেখ হাসিনার সুযোগ্য সন্তান। তিনি তাদের জীবন চরিত অনুসরন করে বর্তমান প্রজন্মকে সামনে এগিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন।

তিনি আরো বলেন, যোগ্য পিতার যোগ সন্তানরাই বাবার সম্মান ও মর্যাদা অটুট রাখতে পারে। আমাদের সকলকে পিতা-মাতার প্রতি সর্বোচ্চ সম্মান রেখেই তাদের মর্যাদা সমুন্নত রাখতে হবে।

পরে উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মনির হোসেনের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন সংগঠনের সাধারন সম্পাদক মো. আবদুর রহমান।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চবি প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল সম্পন্ন... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 2016-06-26   21:16:15 BdST চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল...
ওমর গণি এম. ই. এস কলেজ বি. এন. সি. সি. প্লাটুনের ইফতার মাহফিল অনুষ্ঠিত... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 25 Jun 2016  06:53:10 PM Saturday।। চট্টগ্রামবার্তা২৪ ডেস্ক: ওমর গণি এম. ই. এস কলেজ বি. এন. সি. সি....
ছাত্রলীগের প্রতিটি আঘাতের সমুচিত জবাব দেবে ছাত্রদল... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম Published: 21 Jun 2016   11:52:19 PM Tuesday।। ছাত্রলীগের প্রতিটি আঘাতের সমুচিত জবাব দেবে ছাত্রদল ক্যাম্পাসবার...
রনি’র সমর্থকদের চট্টগ্রাম কলেজে পুলিশের লাঠিপেটা... ২০ জুন সোমবার ২০১৬ চট্টগ্রাম কলেজে নগর ছাত্রলীগ সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সমর্থকরা ক্যাম্পাসে প্রবেশ করতে চাইলে তাদেরকে পুলিশ লাঠিচার্জ করে সরিয়...
চট্টগ্রাম কলেজে পুলিশের ছত্রছায়ায় বহিরাগতরা... ২০ জুন সোমবার, ২০১৬ চট্টগ্রাম: প্রভাবশালী রাজনীতিক এবং পুলিশের ছত্রছায়ায় চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজকে ঘিরে বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীরা বেপরোয়...
ctgbarta24.com




Warning: Division by zero in /home/banglana/public_html/ctgbarta24/wp-includes/comment-template.php on line 1338

Leave a Reply