সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-06-26 21:16:15 BdST
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ এর ইফতার মাহফিল রবিবার (২৬ জুন) চিটাগাং ক্লাব অডিটোরিয়ামে সম্পন্ন হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মাহমুদ আলী রাতুল। অন্যান্যের মধ্যে সাবেক সভাপতি হুমায়ন কবির কাঞ্চন, রাশেদ মনোয়ার, সাধারন সম্পাদক এস.এম. জাকের হোছাইন, মোঃ শাহ আলম, সি.ইউ ফ্রেন্ডসের এডমিন সরোয়ার হোসাইন আজিজ বক্তব্য রাখেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সমিতির সাধারন সম্পাদক সাইফুদ্দিন আহমদ সাকী।
আলোচনা শেষে ইফতারের আগ পর্যন্ত মিলাদ ও দোয়া মাহফিল অনিুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিলের পরিচালনা করেন লামাবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ কামাল হোসাইন। ইফতার মাহফিলে চট্টগ্রাম বিশ্বদ্যিালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী সমিতি’৮২ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ব্যাচের নেতৃবৃন্দ এবং সিইউ ফ্রেন্ডসের বন্ধুগন উপস্থিত ছিলেন।
মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ মুনাজত করা হয়। এতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের রোগমক্তি এবং যারা ইন্তেকাল করেছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

