সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম
Published: 2016-06-26 19:42:11 BdST
বাংলাদেশ প্রাইভেট মেডিকেল প্র্যাকটিসনার এ্যাসোসিয়েশন (বিপিএমপিএ) আয়োজিত ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশ স্থানীয় চিটাগাং সিনিয়র’স ক্লাবে গত শনিবার (২৫ জুন) অনুষ্ঠিত হয়।
বিপিএমপিএ চট্টগ্রাম শাখা কর্তৃক আয়োজিত এই ইফতার মাহফিল ও চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিপিএমপিএ’র কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাঃ মুনিরুজ্জামান ভুইয়া, কেন্দ্রীয় মহাসচিব ডাঃ জামাল উদ্দিন চৌধুরী।
ডাঃ শেখ শফিউল আজম এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ডাঃ সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিএমএ’র সাবেক সভাপতি প্রফেসর ডাঃ এল. এ. কাদেরী, সাবেক সহ-সভাপতি ডাঃ নুরুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা ডাঃ মাহফুজুর রহমান, বিপিএমপি এর সাবেক সভাপতি ডাঃ কিউ. এম. ওহীদুল আলম, বিএমএ’র সাবেক সাধারন সম্পাদক ডাঃ নাছির উদ্দিন মাহমুদ, বিপিএমপিএ’র সহ-সভাপতি ডাঃ মাহমুদ এ চৌধুরী আরজু, ডাঃ শ্রী প্রকাশ বিশ্বাস, ডাঃ সাদেকুর রহমান, প্রাক্তন সিভিল সার্জন ডাঃ সরফরাজ খান চৌধুরী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য পরিচালক ডাঃ আলাউদ্দিন মজুমদার, সিভিল সার্জন ডাঃ আজিজুর রহমান ছিদ্দিকী, ডাঃ মঈনুল ইসলাম মাহমুদ, প্রফেসর ডাঃ মোস্তাক আহমদ, ডাঃ মোহাম্মদ আলী, ডাঃ প্রীতি বড়–য়া, ডাঃ তিমির বরন চৌধুরী, ডাঃ লিয়াকত আলী খান, প্রফেসর ডাঃ মোহাম্মদ জসীম উদ্দিন, ডাঃ ভাগ্যধন বড়ুয়া, ডাঃ সৈয়দ দিদারুল মুনির রুবেল, ডাঃ সুশান্ত বড়ুয়া, ডাঃ দীপা ত্রিপুরা, ডাঃ পলাশ দাশ, ডাঃ ইমাম হোসেন সোবাহানি, ডাঃ তৌহিদুল আনোয়ার, ডাঃ নুরুল আহাদ, ডাঃ মোহাম্মদ সেলিম, ডাঃ এম.এম বারী, ডাঃ আবুল কালাম আজাদ প্রমুখ।
বিপিএমপিএ আয়োজিত এই চিকিৎসক সমাবেশে প্রধান অতিথি আলহাজ্ব আ.জ.ম নাছির উদ্দিন বলেন, এই অনুষ্ঠানে উপস্থিত চট্টগ্রামের অনেক স্বনামধন্য চিকিৎসকগণের উপস্থিতি দেখে আমি আশাবাদী।
মেয়র বলেন, আগামী দিনে স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে সরকারী বেসরকারী সকল চিকিৎসক মিলেমিশে একযোগে কাজ করে স্বাস্থ্য সেবাকে জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে হবে। তিনি বিপিএমপিএ সহ সকল চিকিৎসক সংগঠনকে দরিদ্র মানুষের চিকিৎসা সেবা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে একযোগে কাজ করার পরামর্শ দেন। সভায় উপস্থিত বিপিএমপিএ’র কেন্দ্রিয় নেতারা চট্টগ্রামের এই আয়োজনের ভুয়সী প্রশংসা করেন এবং আগামী দিনে বিপিএমপিএ চিকিৎসকদের সকল বিপদে আপদে পাশাপাশি থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় বক্তারা সম্প্রতি চিকিৎসকদের বিরুদ্ধে দায়ের করা মামলা ও গ্রেফতারী পরোয়ানার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে বলেন, চিকিৎসা পেশা কোন ক্রিমিনাল পেশা নয়। কাজেই চিকিৎসকদের বিদ্যমান ক্রিমিনাল আ্যাক্ট এর অধীনে বিচার করা যাবে না। তবে কোন চিকিৎসায় ইচ্ছাকৃত ব্যতয় ঘটলে সেটা যথাযথ কর্তৃপক্ষ তথা বিএমডিসি এর আইন মোতাবেক ব্যবস্থা নেয়া যেতে পারে।
সভাপতির বক্তব্যে ডাঃ শেখ শফিউল আজম বলেন, এই বিপিএমপিএ সকল চিকিৎসক সংগঠনের নেতৃত্বদানকারী সংগঠন। ১৯৭৭ সালে গঠিত এই সংগঠন অতিতের মত চিকিৎসকদের সকল দুঃখ দুর্দশায় পাশে থেকে আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেবে। এই সংগ্রামে সকল চিকিৎসদের হাতে হাত মিলিয়ে কাজ করার পরামর্শ দেন।

