গুলশানে হামলাকারীদের প্রশংসা করে আইএসের ভিডিও বার্তা: বাংলাদেশে আরো হামলার হুমকি

ctgbarta24.com

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ৬ জুলাই ২০১৬

4015783c8e66c718d386cf1b9b157e49-577c1e16617b5

গুলশানের হলি আর্টিজান বেকারি এন্ড রেস্টুরেন্ট হামলাকারীদের প্রশংসা করে ভবিষ্যতে বাংলাদেশে আরও হামলার হুমকি দিয়েছে আইএস সদস্যরা। মঙ্গলবার এক ভিডিওবার্তায় এ হুমকি দিয়েছে সিরিয়ার আর-রাকায় অবস্থানরত তিনজন বাংলাদেশি আইএস সদস্য। সাইট ইনটেলিজেন্ট গ্রুপের ওয়েব সাইটে এ তথ্য জানানো হয়েছে।

3769211d70765ef80eea461288d0a4c3-577c1fad768f3

উল্লেখ্য, গত শুক্রবার (১ জুলাই) রাতে গুলশান-২-এর ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। এতে ২ পুলিশ সদস্য, ১৭ বিদেশি নাগরিক ও ৩ বাংলাদেশি নিহত হন। পরে কমান্ডো অভিযানে ৬  জঙ্গি নিহত হয় বলে শনিবার সেনা সদরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়। অভিযানে জীবিত উদ্ধার করা হয় ৩ বিদেশিসহ ১৩ জিম্মিকে। এছাড়া ১ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়।

নিহতদের মধ্যে ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি ও ১ জন ভারতের নাগরিক। বাকি ৩ জন বাংলাদেশি, যাদের মধ্যে ১ জনের যুক্তরাষ্ট্রেরও নাগরিকত্ব ছিল। নিহত ৭ জাপানির মধ্যে ৬ জনই মেট্রোরেল প্রকল্পের কাজে নিয়োজিত ছিলেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ব্যাক্তিগত কাজ এবং সন্তানদের জন্য কেনাকাটা করলেন বাবুল... বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ দুই সন্তান আক্তার মাহমুদ মাহির (৮) ও তাবাসসুম তাজমিন টাপুরকে (৫) কোলে নিয়ে শোকার্ত পুলিশ সুপার বাবুল আক্তার। সিটিজিবার্ত...
‘আপনারা মহিউদ্দিন এবং নাছিরের কর্মী নন, আমরা সবাই শেখ হাসিনার কর্মী’... সিটিজিবার্তা২৪ডটকম । ৪ আগস্ট ২০১৬ চট্টগ্রামে পুরাতন চান্দগাঁও থানার সামনে ১৪ দলের জঙ্গিবাদ বিরোধী ধারাবাহিক কর্মসূচি পদযাত্রাপূর্বক সমাবেশ বক্তব্য র...
এ বছরেই শুরু ‘কর্ণফুলী টানেলের নির্মাণকাজ’... নিজস্ব প্রতিবেদক ।  ৪ আগস্ট ২০১৬ "কর্ণফুলী টানেল" চট্টগ্রাম: কর্ণফুলী টানেলের এপ্রোচ সড়ক "চিটাগাং সিটি আউটার রিং রোড" নির্মাণে ভূমি অধিগ্রহণের প্রস...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...



Translate »