ফারাজ ও অবিন্তাকে স্মরণ করলো ইমোরি বিশ্ববিদ্যালয়

ctgbarta24.com

আন্তর্জাতিক ডেস্ক ।  ৯ জুলাই ২০১৬

ফারাজ ও অবিন্তাকে স্মরণ করলো ইমোরি বিশ্ববিদ্যালয়

ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবিরের স্মরণে যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ে বৃহস্পতিবার বিশেষ আয়োজন করা হয়। ছবি: বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে নেওয়া

গুলশানে রেস্তোরাঁয় হামলায় নিহত ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবিরকে স্মরণ করেছে যুক্তরাষ্ট্রের ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তাঁরা দুজন ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন। গত বৃহস্পতিবার বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই দুজনের প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে তাঁদের স্মরণ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে জানা যায়, বিশেষ ওই অনুষ্ঠানে যোগ দেন ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীরা। প্রায় এক ঘণ্টার ওই আয়োজনে মোমবাতি জ্বালিয়ে, ফুল দিয়ে ফারাজ হোসেন ও অবিন্তা কবিরকে স্মরণ করা হয়। তাঁদের দুজনসহ গুলশানে হামলায় নিহত ২০ জনের আত্মার শান্তি কামনা করে বিশেষ প্রার্থনাও করা হয়। অনুষ্ঠানে তাঁদের স্মরণে কবিতা আবৃত্তি করা হয়।

বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে ওয়েবসাইটে বলা হয়, হামলাকারীরা ফারাজকে ছেড়ে দিয়েছিল। কিন্তু দুই বন্ধু অবিন্তা কবির ও তারাশি জৈনর কথা ভেবে তিনি (ফারাজ) চলে যাননি। এটাকে অসাধারণ ব্যক্তিত্বের পরিচয় বলে উল্লেখ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আরও জানানো হয়, ফারাজ আইয়াজ হোসেন ও অবিন্তা কবিরকে স্মরণ করতে ভবিষ্যতে আরও বিশেষ আয়োজন করার পরিকল্পনা রয়েছে। এই দুজন পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের নেতৃত্বও দিয়েছেন। দুজনই স্টুডেন্টস অ্যাকটিভিটিস কমিটির (এসএসি) প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন।

জ্যাকসন নামের এক শিক্ষার্থী ফারাজ হোসেন ও অবিন্তাকে স্মরণ করে লিখেছেন, বন্ধুত্বের জন্য ফারাজের আত্মত্যাগ দেখিয়েছে, বন্ধুত্বের বন্ধন কতটা দৃঢ় হতে পারে।

ফারাজ হোসেন ও অবিন্তা কবিরের স্মরণ আয়োজনে বক্তব্য দেন বাংলাদেশি শিক্ষার্থী রিফাত মুরসালিন। তিনি বলেন, ‘আমার বন্ধুরা জানিয়েছে, ওই হামলার ঘটনার পর থেকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আমি মনে করি, এটা বৃষ্টি নয়, শোকের কান্না।’ তিনি বলেন, ‘আমরা বাঙালিরা অতিথিপরায়ণতার জন্য গর্ব করি। কিন্তু ওই রেস্তোরাঁয় অতিথিদের রক্ষা করতে পারিনি।’

ফারাজ যুক্তরাষ্ট্রের আটলান্টার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট শিক্ষার্থী ছিলেন। তিনি গ্রীষ্মের ছুটিতে গত ১৮ মে দেশে আসেন। আগামী ২২ আগস্ট তাঁর আবার যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা ছিল। ফারাজ ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী লতিফুর রহমানের দৌহিত্র এবং সিমিন হোসেন ও ওয়াকার হোসেনের সন্তান। ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ফারাজের জন্ম। তিনি রাজধানীর স্যার জন উইলসন ও আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের ছাত্র ছিলেন।

ইমোরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবিন্তা কবির ল্যাভেন্ডার গ্রুপের মালিক মনজুর মোরশেদের নাতনি। এলিগ্যান্ট গ্রুপের চেয়ারম্যান রুবা আহমেদ ও ইহসানুল কবীরের মেয়ে অবিন্তা ঈদের আগে এসেছিলেন বাংলাদেশে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প... বুধবার, ০৩ আগস্ট ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক সংবাদ : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপির আশঙ্কা করছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড...
বিকিনি পরা মহিলা পুলিশের সাহসের প্রশংসা করেছেন সবাই... রবিবার, ৩১ জুলাই ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  আন্তর্জাতিক ডেস্ক : মোবাইল ফোন চুরি করে পালাচ্ছিল চোর। কিন্তু পেছনে ধাওয়া করলো বিকিনি পরা পুলিশ, হাতে নাত...
ফ্লোরিডায় জিকা ভাইরাসে আক্রান্ত ৪ সিটিজি বার্তা২৪ আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে জিকা ভাইরাসে আক্রান্ত ৪ জনকে সনাক্ত করা হয়েছে। দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা ব...
ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন হিলারি... আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৭ জুলাই ২০১৬ ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন যুক্তরাষ্ট্রে আনুষ্ঠানিকভাবে ডেম...
রাশিয়া সফরে যাচ্ছেন এরদোয়ান আন্তর্জাতিক ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম বুধবার, ২৭ জুলাই ২০১৬ রজব তাইয়্যেব এরদোয়ান ও ভ্লাদিমির পুতিন আগামী মাসে রাশিয়া সফরে যাচ্ছেন তুরস্কের প...



Translate »