মঙ্গলবার, ০২ আগস্ট ২০১৬
সিটিজিবার্তা২৪ডটকম
মুহাম্মদ আতিকুর রহমান আতিক
গাজীপুর জেলা প্রতিনিধি ঃগাজীপুরের টঙ্গীতে জাল টাকাসহ এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসি।
টঙ্গীর বনমালা রোডের টেকপাড়া এলাকায় ১ আগস্ট সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, মোঃ হাসান (৩০) নামের ওই যুবক একটি দোকানে কেনাকাটা করে দোকানীকে একটি এক হাজার টাকার নোট দেয়। নোট নিয়ে সন্দেহ হলে দোকানি পরীক্ষা করে এবং জাল প্রমাণীত হলে এলাকাবাসিকে তা জানায়। পরে তার ব্যাগ চেক করে এক হাজার টাকার ৫০টি নোট পাওয়া যায়। এ সময় এলাকাবাসি যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।
টঙ্গী থানার এসআই জহুরুল হক আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানান, সোমবার সন্ধ্যায় জাল টাকার কারবারী হাসান টেকপাড়া এলাকার টিভিএস গেটের একটি দোকানে কেনাকাটা করে দোকানীকে একটি এক হাজার টাকার নোট দেয়। এ সময় দোকানির সন্দেহ হলে টাকাটি পরীক্ষা করে জাল বলে নিশ্চিত হয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি অবগত করে। স্থানীয়রা তার ব্যাগ তল্লাশি করে আরো জালনোট পেয়ে তাকে পিটুনি দেয়। এ ঘটনায় টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে।



You must log in to post a comment.