শনিবারের মধ্যে দাবী না মানলে ছাত্র ধর্মঘট

ctgbarta24.com

বুধবার, ০৩ আগস্ট ২০১৬

সিটিজিবার্তা২৪ডটকম 

BSL-CTG-COLLAGEমাহমুদুল হাসান রাকিব,চট্টগ্রাম : চট্টগ্রাম কলেজে ঘটে যাওয়া সংঘর্ষের সময় অস্ত্র নিয়ে হামলাকারীদের শনিবারের মধ্যে গ্রেপ্তার করা না হলে পরদিন (৭ অগাস্ট) থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালনের ঘোষণা দিয়েছে ছাত্রলীগের একটি পক্ষ।

বুধবার(৩ আগস্ট) সকালে স্থানীয় যুবলীগের সংগঠক নুরুল মোস্তফা টিনুর অনুসারীদের করা এক সংবাদ সম্মেলনে বিভিন্ন কর্মসূচির ঘোষণা দেন চট্টগ্রাম কলেজের ‘ছাত্র প্রতিনিধি’ সুভাষ মল্লিক।

কর্মসূচির মধ্যে আছে-৩১ জুলাইয়ের ঘটনায় গুলিবর্ষণকারী অস্ত্রধারীদের গ্রেপ্তারের দাবিতে ৪ অগাস্ট পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি প্রদান, ৬ অগাস্ট কলেজে গণস্বাক্ষর সংগ্রহ এবং ৭ অগাস্ট থেকে সর্বাত্মক ছাত্র ধর্মঘট।

লিখিত বক্তব্যে বলা হয়,নুরুল আজিম রনির সাথে যারা ছাত্রলীগের নাম বহন করছে তাদের সবাই অনুপ্রবেশকারী। এদের মধ্যে জনৈক ইউসুফ কবির শিবিরেরর সাবেক সাথী ছিলেন,তার পিতাও জামায়াতের রুকন।

 এ ছাড়া শরীফুল ইসলাম মাহীর,জাবেদুল ইসলাম জিতু,মাহমুদুল করিম সবাই জামায়াত শিবিরের রাজনীতির সাথে সম্পৃক্ত। জামায়াত নেতা কুতুব দিয়ার সাবেক এমপি হামিদুর রহমান আজাদের সাথে মাহমুদুল করিমের গভীর সম্পর্ক রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয় ছাত্রলীগ অস্ত্র নয় কলমকেই শক্তি মনে করে। অস্ত্র দিয়ে নয় মেধা দিয়ে যুদ্ধ করতে চায়। চট্টগ্রাম কলেজের সুনাম অক্ষুন্ন রাখতে এবং কলেজে শিক্ষার সুষ্ঠ পরিবেশ বজায় রাখতে ৩দিনের কর্মসুচী ঘোষনা করা হয়।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা পুলিশের কাছে দিল চবি কতৃপক্ষ... ক্যাম্পাস প্রতিবেদক,  সিটিজিবার্তা২৪ডটকম শনিবার, ৬ আগস্ট ২০১৬ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কতৃপক্ষ দীর্ঘদিন ধরে অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা প...
ছাত্রলীগের ছয় টেন্ডারবাজ নেতা সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৫ আগস্ট ২০১৬ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্র রাজনীতির অনুমতি না থাকলেও বহাল তবিয়তে চলছে ছাত্রলীগের রাজনীতি। অভিযোগ রয়...
চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ... আরাফাত রহমান ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে বিতর্কিত দেশের প্রথম সনামধন্য বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার...
ছাত্রলীগের দখল খেলার গুলাগুলিতে অস্তির চট্টগ্রাম কলেজ... নিউজ ডেস্ক ।  ২ আগস্ট ২০১৬ নগরীর দুই শীর্ষ শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ গত ত্রিশ বছর ধরে শিবির নিয়ন্ত্রণাধীন থাকাকালীন শিবির-ছাত্র...
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে সরব ছাত্রলীগ, কয়েকটিতে কমিটি ঘোষনা... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২ আগস্ট ২০১৬ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কম...



Translate »