ইন্টারনেটের মাধ্যমেই জঙ্গিবাদের দীক্ষা নিচ্ছে তরুনরা

ctgbarta24.com

নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

শনিবার, ৯ জুলাই ২০১৬

নিহত জঙ্গিদের একজন এই নিবরাস?

সম্প্রতি দেশে জঙ্গিবাদ নতুন মাত্রায় যোগ হয়েছে মূল সমস্যা হিসেবে। এতদিন জঙ্গিবাদে শুধু অশিক্ষিত, অভাবী, মাদ্রাসার ছাত্রদের মনে করা হলেও এখন তা পরিবর্তন হয়েছে। এখন উচ্চবিত্ত ও ইংরেজি মাধ্যমের শিক্ষিত তরুণরাও জঙ্গিবাদে জড়িয়ে পড়ছে। তারা ‘সম্ভবত’ ইন্টারনেটের মাধ্যমেই জঙ্গিবাদের দীক্ষা নিচ্ছে বলে মনে করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস অ্যান্ড সিকিউরিটিজ স্টাডিজের প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুনীরুজ্জামান।

শুক্রবার (৮ জুলাই) বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এমন অভিমত দেন। তিনি বলেন, ‘এরা সম্ভবত ইন্টারনেটের মাধ্যমে প্রথমে যোগাযোগ স্থাপন করেছে কোন হ্যান্ডলারের সাথে। এই হ্যান্ডলারের মাধ্যমেই হয়তো তারা একটা গোষ্ঠীর সঙ্গে পরিচিত হয়েছে। এবং আস্তে আস্তে তারা একটা সেল গড়ে তুলেছে।’

সম্প্রতি গুলশানে হলি আর্টিসান রেস্টুরেন্টে পাঁচ হামলাকারীর তিনজনই ঢাকার উচ্চবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের সন্তান। ঢাকার নামী বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এর কয়েকদিন পরেই আইএসের কথিত ভিডিও বার্তায় তিন বাঙালি তরুণকে দেখা গেছে। তাদের একজন তাহমিদ রহমান শাফি একজন উচ্চশিক্ষিত সংস্কৃতিকর্মী। এরপর শোলাকিয়ার ঈদের জামায়াতে হামলাকারীদের একজনও বেরোলো ঢাকার নামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

তিনি বলছেন, ‘বাংলাদেশে প্রচলিত ধারণা হচ্ছে মাদ্রাসার ছাত্ররাই বুঝি শুধু জঙ্গী তৎপরতায় জড়িত হয়। কিন্তু এখন আমরা দেখছি উল্টো চিত্র। সমাজের উঁচু স্তরের পরিবারের সন্তান বা নামী-দামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের মধ্যেই এ ধরণের উগ্র মতবাদের প্রবণতা বেশি দেখা যাচ্ছে।’

ইসলামিক স্টেট যখন কয়েক বছর আগে ইরাক এবং সিরিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়ে সেখানে তাদের খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়, তখন ইউরোপ এবং আমেরিকা থেকে অনেক মুসলিম তরুণ সেখানে গিয়ে তাদের সঙ্গে যোগ দেয়। ব্রিটেন থেকে বেশ কিছু বাংলাদেশি বংশোদ্ভূত তরুণও তাদের সঙ্গে যোগ দিয়েছিল।

পশ্চিমা দেশগুলো থেকে সিরিয়ায় যাওয়া এই বাংলাদেশিদের সঙ্গে বাংলাদেশের তরুণদের যোগাযোগের সম্ভাবনা দেখছেন জেনারেল মুনীরুজ্জামান।

তিনি বলছেন, ‘পশ্চিমা দেশগুলো থেকে যাওয়া তরুণরা যে ধরনের ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, যে ধরনের নামী-দামী বিশ্ববিদ্যালয় থেকে এসেছে, তাদের সঙ্গে বাংলাদেশের এই তরুণদের সম্পর্ক থাকতে পারে। একটা পিয়ার-টু-পিয়ার কমিউনিকেশনের চ্যানেলগুলো এখানে উন্মুক্ত আছে।’

গুলশানের হোলি আর্টিজান বেকারিতে যারা হামলা করেছিল, তাদের অনেকেই আগে থেকে নিখোঁজ ছিল। একজন হামলাকারীর বাবা জানিয়েছেন, নিজের সন্তানের খোঁজ করতে গিয়ে তিনি জানতে পেরেছেন, ঢাকার আরও বহু পরিবারের সন্তানেরা এভাবে পালিয়ে গেছে।

জেনারেল মুনীরুজ্জামান মনে করেন, এই নিখোঁজ তরুণদের হদিস খুঁজে বের করা খুবই জরুরি।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

নতুন জেএমবি জঙ্গি সংগঠনের শীর্ষ নেতা ‘বড় হুজুর’... নিউজ ডেস্ক,  সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার,  ৪ আগস্ট, ২০১৬   রাশেদুল করিম: নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্...
ব্যাক্তিগত কাজ এবং সন্তানদের জন্য কেনাকাটা করলেন বাবুল... বৃহস্পতিবার, ৪ আগস্ট, ২০১৬ দুই সন্তান আক্তার মাহমুদ মাহির (৮) ও তাবাসসুম তাজমিন টাপুরকে (৫) কোলে নিয়ে শোকার্ত পুলিশ সুপার বাবুল আক্তার। সিটিজিবার্ত...
শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের প্রধান নিরাপত্তা কর্মকর্তা ইফতেখার প্রত্যাহার... 'যাত্রী হয়রানির অভিযোগে' নিজস্ব ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে যাত্রীদের হয়রানীর অভিযোগে প্রধান নিরাপত্তা কর্মকর্তা প্রত্য...
নতুন জেএমবি, জঙ্গি সংগঠনটির শীর্ষ নেতা ‘বড় হুজুর’... সিটিজি বার্তা২৪ ডেস্ক।  ৩ আগস্ট ২০১৬ নতুন জেএমবি জঙ্গি সংগঠনটি পুরনো জেএমবির ভগ্নাংশ। বলা হচ্ছে, সাম্প্রতিক জঙ্গি হামলাগুলোর মূল হোতা নতুন ধারার এই...
বাবুল আক্তারের যোগদানে কোনও সমস্যা দেখছি না: স্বরাস্ট্রমন্ত্রী... সিটিজি বার্তা২৪ ডেস্ক ।  ৩ আগস্ট ২০১৬ পুলিশ সুপার বাবুল আক্তার ও স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের কর্মস্থ...



Translate »