চট্টগ্রামের ভিআইপি নেতারা নিজ এলাকায় ঈদুল ফিতর পালন করবেন

ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ৬ জুলাই ২০১৬

ctg_vip_leadersctg_vip_leaders

চট্টগ্রাম:  নেতাকর্মী, এলাকাবাসী আর পরিবার-পরিজনদের সঙ্গে ঈদ উদযাপন করতে চট্টগ্রামের ভিআইপি নেতারা এখন অবস্থান করছেন নিজ নিজ এলাকায়।  নেতাকর্মী, এলাকাবাসীকে আপ্যায়নে ভিআইপি নেতাদের কেউ কেউ আয়োজন করেছেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানের। আবার কেউ কেউ আয়োজন করেছেন কোরমা-পোলাও, মেজবানী মাংস পরটা, সেমাই-ফিরনি পায়েসের।

ভিআইপি নেতাদের মধ্যে আছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নূরুল ইসলাম বিএসসি, পানিসম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রামের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, বর্তমান মেয়র ও নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সাবেক মন্ত্রী ডা.আফছারুল আমিন, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ডা.শাহাদাৎ হোসেন, চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম ও সিডিএ চেয়ারম্যান আবদুছ ছালাম, জাতীয় পার্টির সাবেক মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রতিবারের মতো এবারও নিজ এলাকা মীরসরাই উপজেলার ধুম ইউনিয়নের নিজ বাড়িতে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নিজ বাড়িতে অতিথিদের সেমাই-পোলাও দিয়ে আপ্যায়ন করবেন।

নুরুল ইসলাম বিএসসি জমিয়াতুল ফালাহ মসজিদ ময়দানে নামাজ আদায় করবেন। এরপর নগরীর খুলশির বাসায় দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।মন্ত্রীর পক্ষ থেকে প্রতিদিন প্রায় ৫০০ জনকরে তিন দিনে দেড়-দুই হাজার লোকের জন্য তেহেরীর আয়োজন করা হবে বলে জানিয়েছেন মন্ত্রীর এপিএস নিয়াজ মোর্শেদ নিরু।

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রতিবারের মতো এবারও ঈদের নামাজ আদায় করবেন তার নিজ গ্রাম হাইলধরে।  নামাজের পর বাসভভনে তিনি দুপুর পর্যন্ত দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর বিকেলে তিনি নগরীর সার্সন রোডস্থ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

এবিএম মহিউদ্দিন চৌধুরী যথারীতি ঈদের নামাজ আদায় করবেন জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। এরপর তিনি চশমাহিলের বাসভবনে নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। ঈদের দিন দলীয় নেতাকর্মী ও নানান শ্রেণি পেশার ১০ হাজার মানুষের জন্য মহিউদ্দিন আয়োজন করেছে ঐতিহ্যবাহী মেজবানের।ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীদের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এবং আওয়ামী লীগের সিনিয়র নেতা, সাংবাদিক, সংস্কৃতিকর্মীদের জন্য নিজ বাসায় মেজবানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মহিউদ্দিনের ঘনিষ্ঠ নগর আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও কাউন্সিলর জহরলাল হাজারী।

পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ চৌধুরী ঈদ উদযাপন করবেন গ্রামের বাড়ি হাটহাজারী উপজেলার গুমানমর্দন এলাকায়। ঈদের দিন এলাকাবাসী ও নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।

সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ডা. আফছারুল আমিন ঈদের নামাজ আদায় করবেন তার নিজ বাড়ি হালিশহরের ফইল্ল্যাতলী এলাকায় পারিবারিক মসজিদে। এরপর তিনি নিজ বাসভবনে দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন। প্রতিবারের মতো এবারও দলের নেতাকর্মীদের জন্য তিনি আপ্যায়নের ব্যবস্থা করেছেন।

আবদুল্লাহ আল নোমান প্রতিবারের মতো এবারও নগরীর জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নগরীর কাজীর দেউড়ির ভিআইপি টাওয়ারের বাসায় অবস্থান করে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন। তবে অনেক বছরের রীতি ভেঙ্গে আবদুল্লাহ আল নোমান এবার মেজবানের আয়োজন করেননি বলে জানিয়েছেন তার এপিএস নুরুল আজিম হিরু।

চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি আমির খসরু মাহমুদ চৌধুরী ঈদের নামাজ পড়বেন নগরীর উত্তর কাট্টলীর নাজির বাড়ির জামে মসজিদে। এবারও তিনি সেখানে পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। সন্ধ্যায় তিনি মেহেদিবাগ বাসভবনে আসবেন। প্রতি বছরের মতো এবারও ঈদের পরদিন দলীয় নেতাকর্মী এবং পেশাজীবীর জন্য মেহেদিবাগের বাসায় মেজবানি মাংস, পরটা ও জর্দ্দা ভাতের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন এপিএস মো.সেলিম।

সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এবার ঈদের নামাজ আদায় করবেন জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ ময়দানে। নামাজের পর তিনি চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক এম এ সালাম হাটহাজারীর শিকারপুরের নিজ গ্রামে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নিজ বাড়িতেই দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন।

সিডিএ চেয়ারম্যান আবদুচ সালাম প্রতি বছরের মতো এবারও ঈদের নামাজ আদায় করবেন তার বাড়ির মোহরা বায়তুল ইকরাম শাহী জামে মসজিদে। ঈদের প্রথম দুইদিন তিনি দলীয় নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং সকলের জন্য খাবারের আয়োজন করেছেন।

নগর বিএনপির সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন জমিয়তুল ফালাহ মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এরপর নিজ বাসায় দলের নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং তাদের আপ্যায়ন করবেন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

একদিন বঙ্গবন্ধুর জীবন বর্তমান প্রজন্মের জীবনে প্রতিফলিত হবে...   নিজস্ব প্রতিবেদক ।  ৩ আগস্ট ২০১৬ চট্টগ্রাম জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, বর্তমান প্রজন্মের হাতে জাতির পিতার বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী...
ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ... 'ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারা উপজেলার ঐতিহাসিক ছুরুত বিবির মসজিদ' আনোয়ারা প্রতিনিধি । ৩ আগস্ট ২০১৬ ইতিহাসে ও ঐতিহ্যের সাক্ষী- আনোয়ারা উপজেলার...
ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার... চট্টগ্রাম সংবাদ ।  ৩ আগস্ট ২০১৬ মাহমুদুল হাসান রাকিব: মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফারুক ইসলামের বিরুদ্ধে আনীত অভিযোগ ও বহিষ্কারাদেশ প্রত্যাহার করে ...
পাথরঘাটায় ভ্রাম্যমান আদালতের অভিযান, ২ ‘স’ মিলকে ১ লাখ টাকা জরিমানা... চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফোরকান এলাহী অনুপম এর নেতৃত্বে কোতোয়ালি থানাধীন পাথরঘাটাস্থ আসরাফ আলী রোড সংলগ্ন মরিয়ম ...
নাগরিকদের প্রদেয় ট্যাক্স নির্ভর সিটি কর্পোরেশনের সেবা... 'সেবাদানকারী সরকারী সংস্থা সমূহের সাথে সমন্বয় সভায় মেয়র আ জ ম নাছির উদ্দীন' নিজস্ব প্রতিবেদক ।  ৩ আগস্ট ২০১৬   চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মে...



Translate »