উইম্বলডনের সেমিফাইনালে আবারো ভেনাস-সেরেনা

ctgbarta24.com

খেলা ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

মঙ্গলবার, ৫ জুলাই ২০১৬

উইম্বলডনের সেমিফাইনালে আবারো ভেনাস-সেরেনা

ভেনাস ও সেরেনা উইলিয়ামস

ছোট বোন সেরেনা উইলিয়ামস আগেই পৌঁছে গিয়েছিলেন উইম্বলডনের সেমিফাইনালে। তার পরপরই সেমিফাইনাল পৌঁছালেন বড় বোন ভেনাস উইলিয়াম। তবে সেমিফাইনালে উভয়ে জিতলে তাঁদের দেখা হবে ফাইনালের শিরোপা লড়াইয়ে।

পাঁচ বারের চ্যাম্পিয়ন ভেনাস আজ মঙ্গলবার উইম্বলডনের মেয়েদের একক সেমিফাইনালে প্রতিযোগিতার অবাছাই কাজাখস্তানের ইরোস্লাভা শাভেদোভাকে ৭-৬ (৭-৫), ৬-৩ গেমে হারান।

ম্যাচ জিতে ৩৬ বছর বয়েসি এই টেনিস তারকা ২০০৯ সালের পর এই প্রথম উইম্বলডনের সেমিফাইনালে পৌঁছালেন। তাঁর আগেই ছোট বোন সেরেনা উইলিয়াম রাশিয়ার আনাস্তাসিয়াকে ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে সেমিফাইনালে ওঠেন।

দুই বোনের সেমিফাইনালে ওঠার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ভেনাস বিবিসিকে বলেন, ‘আসলেই আমরা এ বিষয়ে খুব বেশি কথা বলিনি। আর একটু পরেই আমাদের ডবলসে খেলতে হবে।’

আগামী বৃহস্পতিবার সেরেনা খেলবেন রাশিয়ার এলেনা ভেসনিয়া সঙ্গে, আর ভেনাস খেলবেন অ্যাঞ্জেলিক কেরবারের বিরুদ্ধে। ভেনাস প্রথম উইম্বলডন জেতেন ১৫ বছর আগে। ১৯৯৭ সালে প্রথম উইম্বলডনে খেলা ভেনাস মার্টিনা নাভ্রাতিলোভার পর সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে এই প্রতিযোগিতার সেমিফাইনালে গেলেন

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

চট্টগ্রামে নর্থ-সাউথের ছাত্র জুনায়েদ নিখোঁজ... আরাফাত রহমান ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: জঙ্গিবাদে সংশ্লিষ্টতার অভিযোগে ইতিমধ্যে বিতর্কিত দেশের প্রথম সনামধন্য বেসরকারি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার...
দেশেই আছে ‘জঙ্গি নেতা তামিম’ নিউজ ডেস্ক, সিটিজি বার্তা২৪ মঙ্গলবার, ২ আগস্ট, ২০১৬ গুলশান ও শোলাকিয়ার হামলার মূল হোতা হিসেবে চিহ্নিত কানাডা প্রবাসী বাংলাদেশি তামিম চৌধুরী দেশেই ...
মাদক বিক্রির নিয়ন্ত্রণ নিয়ে বরিশাল কলোনিতে সংঘর্ষ... রাশেদুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বন্দর নগরীর প্রকাশ্যে 'মাদক' বিক্রির হাট হিসেবে পরিচিত চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এলাকার বরিশাল কলোনিতে 'মাদক ...
গ্রেফতার পাঁচ ‘আনসারুল্লাহ’ সদস্য রিমান্ডে... মাহাবুবুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: বন্দর নগরীর পতেঙ্গার কাটগড় মুসলিবাবাদ এলাকা থেকে গ্রেফতারকৃত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্য যুবককে তি...
মিতু হত্যাকান্ডে ‘অস্ত্রসরবরাহকারী’ ভোলা ফের রিমান্ডে... রাশেদুল করিম ।  ২ আগস্ট ২০১৬ চট্টগ্রাম: সাহসী পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত অস্ত্রসরবর...



Translate »