সবাইকে সরকারী সেবা আরো সহজ ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ দিলেন দুদক মহাপরিচালক

Monday 27 February 2017

Ctgbarta24.com

নিজস্ব প্রতিবেদক, চট্রগ্রাম : চট্রগ্রাম জেলা প্রশাসক এর সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয় এর সম্মেলন কক্ষে আজ ২৭ ফেবরুয়ারী দুর্নীতি প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ড: মো: শামসুল আরেফিন, মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন।

এই মতবিনিময় সভায় শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ বিভিন্ন বিভাগের অনিয়ম ও সেবা প্রদানের ক্ষেত্রে প্রতিবন্ধকতা নিয়ে আলোচনা হয়।

এই মতবিনিময় সভায় জেলা পর্যায়ের বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশন ই-ফাইলিং, ই-প্রকিউরমেন্ট, সিটিজেন রিপোর্ট কার্ড ও গনশুনানীর উপর বিশেষ ভাবে জোর দিয়ে মনোভাবে পরিবর্তন এনে সবাইকে সরকারী সেবা আরো সহজ ও দুর্নীতিমুক্ত করার পরামর্শ দেন।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image