অনন্য নজির স্থাপন করলো বাপ্পা ও দলছুট ব্যান্ড

ctgbarta24.com

বিনোদন ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম

বুধবার, ১ জুন ২০১৬

অনন্য নজির স্থাপন করলো বাপ্পা ও দলছুট ব্যান্ড

ঘোষণাটা এসেছিল সেই বেশ কয়েক বছর আগেই। সবাইকে অবাক করে দেওয়ার মতো সেই ঘোষণাতে বাপ্পা মজুমদার বলেছিলেন, ‘স্টেজ শো গুলোতে যে গানগুলো গাওয়া হয় স্টেজ শো শেষে তা থেকে প্রাপ্ত সম্মানীর একটি অংশ তিনি গানগুলোর গীতিকারদের মধ্যেও বণ্টন করবেন। ঘোষণা দিয়েই বসে ছিলেন না তিনি। নিয়মিত দিয়ে এসেছেন গীতিকারদের রয়্যালিটি।

সম্প্রতি এমনটিই জানিয়েছে বাপ্পা মজুমদারের ব্যান্ডের (দলছুট ও বাপ্পা এন্ড ফ্রেন্ডস) ম্যানেজার শাহান কবন্ধ। তিনি জানান বাপ্পার কণ্ঠে জনপ্রিয়তার শীর্ষে থাকা ‘পরী’ গানের গীতিকার রানা গত ৩০ মে দ্বিতীয়বারের মতো টাকা তুলেছেন। টাকা তুলেছেন আরও অনেকেই। এবং এটি চলমান থাকবে।

এদিকে বাপ্পার এমন পদক্ষেপে খুশি গীতিকাররাও। একটি গানের পেছনে একজন সুরকার, শিল্পীর যত অবদান থাকে গীতিকারের অবদান তার চেয়ে কোন অংশেই কম থাকে না। কিন্তু সবসময়ই পিছিয়ে থাকেন তারা। এমন অবস্থায় বাপ্পার এমন উদ্যোগ এবং তার বাস্তবায়ন সাধুবাদ পাচ্ছে সকলের কাছ থেকে।

এমন অনন্য দৃষ্টান্ত থেকে অনুপ্রাণিত হয়ে অন্য সকল শিল্পীও এভাবে এগিয়ে এলে তা সঙ্গীতাঙ্গনের জন্যই ভালো হবে বলে বিশ্বাস সকলের। কারণ গীতিকার ভালোভাবে বাঁচলেই ভালো গান লিখতে অনুপ্রাণিত হবে, সমৃদ্ধ হবে সঙ্গীতাঙ্গন।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

‘খসরু গং ক্ষমতা আঁকড়ে রাখতেই এসব করছেন’... আজিজ-লিপু প্যানেলের সংবাদ সম্মেলনে অভিযোগ করেন জেনিফার আলম, সিটিজিবার্তা২৪ডটকম রবিবার, ২৯ মে ২০১৬ আবদুল আজিজ এবং খোরশেদ আলম খসরু বিনোদন ডেস...
‘একি আছে এখনও বাচ্চু ও জেমসের পাগলামী’... সিটিজিবার্তা২৪ডটকম মঙ্গলবার, ২৪ মে ২০১৬ 'একি আছে এখনও বাচ্চু ও জেমসের পাগলামী' বিনোদন ডেস্ক : দীর্ঘদিন পর আবারো একসাথে দেশের দুই কিংবদন্তি ব...
বাঙ্গালী কণ্ঠ মাতাবে আমেরিকান সুরে! নাহিদ হাসনাত, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ বিনোদন ডেস্ক : রাতে ঘুমাতে যাওয়ার আগে মোবাইলের এলার্মটা বার বার চেক করে নেয় মৌ। সকাল ৮ ট...
১০ বছর পর আর্টসেলের মিউজিক ভিডিও মাহাবুবুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ আর্টসেল ব্যান্ডের চার সদস্য লিংকন, এরশাদ, সেজান, সাজু। ছবিটি তাদের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ন...
সম্প্রতি মুক্তি পেয়েছে ‘মাদারি’-র ট্রেলর... সোমবার, ২৩ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম  বিনোদন ডেস্ক : দৃশ্যম’-এর পর এ বার ‘মাদারি’। ফের আরও এক পটকায় ভেলকি দেখাতে আসছে নিশিকান্ত কামাথ পরিচালিত ...



Leave a Reply