“আমি চাই সবার চোখ হোক ওসির চোখ” : ওসি মহসিন

বুধবার ২৩ ডিসেম্বর ২০১৫

সিটিজিবার্তা২৪ডটকম

OC Mohsin[(001545)আহমেদ নাসিফ, চট্টগ্রামঃ  “সব সময় ১৪ থেকে ১৫ ঘন্টা এলাকায় থেকে আপনাদের সেবা দিতে চাই। আমার মোবাইল নাম্বার রাখেন যেকোন সময় সমস্যার সমাধানে ফোন দিবেন। সরাসরি থানায় যাবেন ডিউটি অফিসার আছে। প্রয়োজনে আমার নাম্বারে ফোন দিয়ে সরাসরি কথা বলবেন। আমি আপনাদের সেবার জন্য বায়োজিদ এলাকার আইন শৃঙ্খলা উন্নত করার জন্য যা যা করণীয় আমার তরফ থেকে তা করা হবে। আমি সব করতে রাজি আছি। কোন প্রতারকের সংগে যোগাযোগ করার প্রয়োজন নেই। ওসির দরজা সব সময় খোলা। যেকোন সময় যেতে পারবেন।“

বুধবার দুপুর ১২.৩০ মিনিটের দিকে নগরীর বায়োজিদ থানা এলাকায় কণিকা শীতবস্ত্র বিতরণ কর্মসূচী অনুষ্ঠানে  ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মহসিন এসব কথা বলেন।

তিনি আরো বলেন, “আমি চাই সবার চোখ হোক ওসির চোখ। সবার মনটা ওসির মত হোক। সবাই ওসির মানুষ হোক। একটু চোখ কান খোলা রাখবেন। সন্দেহভাজন দেখলে সাথে সাথে থানায় খবর দিবেন। আপনাদের সহযোগিতায় সবকিছুই পরিবর্তণ করা সম্ভব”।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বায়োজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মহসিন পিপিএম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘ইমেজ – সামাজিক সংগঠন’ এর প্রকল্প পরিচালক সেলিনা আক্তার, ‘কণিকা – একটি রক্তদাতা সংগঠন’ এর সভাপতি মোহাম্মদ সাইফুল্লাহ মনির এবং সিটিজিবার্তা২৪ডটকম এর সিইও মোহাম্মদ রাশেদুল করিম।

আপনার মতামত দিন....

এ বিষয়ের অন্যান্য খবর:


মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।


CAPTCHA Image
Reload Image