সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম: সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ইসলামে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদকে সমর্থন করে না। পবিত্র ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম এবং যাকাতের মাধ্যমে ধনীদের ধন-সম্পদের উপর গরীবের হক নির্ধারিত রয়েছে বলেও উল্লেখ করেন।
এসময় তিনি চট্টগ্রামকে নান্দনিক ও নৈসর্গিক নগরীতে রূপান্তর করার ভিশন ও কর্মপরিকল্পনা তুলে ধরেন মেয়র আ জ ম নাছির উদ্দীন।
মঙ্গলবার (১৪ জুন) বিকেলে উত্তর কাট্টলি সুজানা স্কয়ারে অনুষ্ঠিত এক সুধি সমাবেশ ও ইফতার মাহফিলে মেয়র এ কথা বলেন।
সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, পবিত্র ইসলাম শান্তি ও সাম্যের ধর্ম। এ ধর্মের অনুসারীদের আল্লাহর কোরআন ও নবীজী সুন্নাহর উপর ভিত্তি করে জীবন পরিচালিত হয়। পবিত্র ইসলামে জঙ্গীবাদ, সন্ত্রাসবাদকে সমর্থন করে না।
মেয়র যাকাত প্রসঙ্গে বলেন, গরীবের হক ধনীদের উপর নির্ধারিত আছে। যাকাতের মাধ্যমে ধন-সম্পদের হকধার গরীব মানুষ। সুষম যাকাত ব্যবস্থার মাধ্যমে দারিদ্র দুর করা সম্ভব।
আ জ ম নাছির উদ্দীন তাঁর ভিশন ও কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, চট্টগ্রামকে নান্দনিক ও নৈসর্গিক নগরীতে রূপান্তর করার কর্মকৌশল বাস্তবায়ন করা হচ্ছে।
২০১৬-২০১৭ অর্থ বছর থেকে ধাপে ধাপে তিন অর্থ বছরে শতভাগ উন্নয়ন করা হবে। এ প্রসঙ্গে মেয়র বলেন, ২০১৬ সনের ডিসেম্বরের মধ্যে ডোর টু ডোর বর্জ্য সংগ্রহ ও অপসারনের লক্ষ্যমাত্রা নির্ণয় করা হয়েছে। ২০১৭ সনের ডিসেম্বরের মধ্যে নগরীকে বিউটিফিকেশনের আওতায় আনা হবে। আগামী ৩ অর্থ বছরের মধ্যে এলইডি লাইটিং করে নগরীকে আলোকায়ন করা হবে।
মেয়র বলেন, অবকাঠামোগত উন্নয়ন ২০১৬-২০১৭ অর্থ বছরে ৪০ ভাগ, ২০১৭-২০১৮ অর্থ বছরে ৪০ ভাগ এবং ২০১৮-২০১৯ অর্থ বছরে অবশিষ্ট ২০ ভাগ উন্নয়ন সম্পন্ন করে ৩ বছরের মধ্যে নগরীর সকল সড়ক ও বাইলেইন শতভাগ পাকা ও পিচঢালাই করা হবে।
তিনি বলেন, বিশ্বমানের উন্নত স্মার্ট সিটিতে পরিনত হলে চট্টগ্রাম হবে আদর্শ ও মডেল নগরী।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড কাউন্সিলর প্রফেসর নিছার উদ্দিন আহমেদ মঞ্জুর আয়োজনে স্থানীয় সুজানা স্কয়ারে এক সুধি সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ও কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু। সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন। এতে বিশেষ অতিথি ছিলেন সীতাকুন্ড আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. দিদারুল আলম দিদার।
আলোচনা করেন আকবরশাহ থানা আওয়ামী লীগের সভাপতি সাবেক চেয়ারম্যান সুলতান আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক কাজী আলতাফ হোসেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর মিসেস আবিদা আজাদ, থানা আওয়ামী লীগ নেতা লোকমান আলী, এডভোকেট আবদুল কাদের, মাষ্টার কামাল উদ্দিন, ১০ নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ইকবাল চৌধুরী, হাবিবুর রহমান সহ আকবর শাহ থানা আওয়ামী লীগ, ১০নং উত্তর কাট্টলী ওয়ার্ড আওয়ামী লীগ, আওয়ামী যুবলীগ, আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

