BREAKING NEWS
Search

কক্সবাজার জেলার ঠোঁট কাটা ও তালু কাটা শিশুদের মুখে হাসি ফোটাল অপারেশন ক্লেফট

শনিবার, ৩১ অক্টোবর, ২০১৫

আলি আকবর, সিটিজিবার্তা২৪ডটকম

ctgbarta24-coxsbazar-news1

কক্সবাজার ঃ  ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদানের উদ্দেশ্যে গত ৩০, ৩১ অক্টোবর অপারেশন ক্লেফট অস্ট্রেলিয়ার উদ্যোগে কক্সবাজার ডিজিটাল হাসপাতালে অনুষ্টিত হয়ে গেল ২ দিন ব্যাপী একটি সার্জিক্যাল ক্যাম্প।

এই ক্যাম্পে ৩৬ জন ঠোঁট কাটা ও তালু কাটা শিশুর সম্পূর্ন বিনামূল্যে অপারেশন করা হয়েছে। অবহেলিত, আত্মপীড়িত এসব রোগীদের অপারেশন করান ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান বিশিষ্ট প্লাস্টিক সার্জন অধ্যাপক ডাঃ সৈয়দ শামসুদ্দিন আহম্মেদ।

ঠোঁট কাটা ও তালু কাটা জন্মগত শারীরিক ত্রুটি গুলোর মধ্যে অন্যতম যার হার প্রায় ০.১৮ শতাংশ। অর্থাৎ, প্রতি ৫৫০টি নবজাতকের মধ্যে একটি শিশু জন্মগত-ভাবে ঠোঁট কাটা ও তালু কাটা প্রতিবন্ধকতা নিয়ে জন্মায়। বাংলাদেশে প্রতি বছর ৬ হাজারেরও বেশী শিশু ঠোঁট কাটা ও তালু কাটা নিয়ে জন্মায়। যদিওবা সঠিক সময়ে অপারেশন/ সার্জারী করালে এসব রোগীরা সম্পূর্ণ সুস্থতা লাভ করে, তদুপরি গ্রাম পর্যায়ে এই জন্মগত ত্রুটিসমূহ নিয়ে নানান ধরণের প্রচলিত কুসংস্কার ও ভ্রান্ত বিশ্বাস এসব রোগীদের যথাসময়ে চিকিৎসা পাওয়ার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এছাড়াও বিদ্যমান চিকিৎসা সম্পর্কে অজ্ঞতা ও চিকিৎসা খরচ বাবদ প্রয়োজনীয় অর্থের অভাবে যথাসময়ে চিকিৎসা করাতে না পারায় এক পর্যায়ে এসব শিশুর চেহারা বিকৃত হয়ে পড়ে। ফলে তাদের অনেককেই চেহারার বিকৃত রূপ নিয়ে কাটাতে হয় জীবন এবং সম্মুখীন হতে হয় নানাবিধ সামাজিক প্রতিবন্ধকতার। কিন্তু যথাসময়ে অপারেশনের মাধ্যমে এসব জন্মগত ঠোঁট কাটা ও তালু কাটা শিশুর চেহারায় সম্পূর্ণ স্বাভাবিক অবয়ব ফিরিয়ে আনা সম্ভব। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৩০ টি জেলায় এসব ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদেরকে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশন করা হয়। অপারেশন ক্লেফট মূলত রোটারি ক্লাব অব বক্স হিল সেন্ট্রাল, আষ্ট্রেলিয়ার একটি আর্ন্তজাতিক প্রকল্প যা বাংলাদেশে বাস্তবায়ন করছে আষ্ট্রেলিয়া ভিত্তিক আর্ন্তজাতিক বেসরকারি সেচ্ছাসেবী সংগঠন দি গ্লেনকো ফাউন্ডেশন।

কক্সবাজার জেলায় অনুষ্টিত এই ক্যাম্পটির সফল বাস্তবায়নে এগিয়ে আসেন স্থানীয় রোটারি ও রোটার‍্যাক্ট ক্লাবের সদস্যরা । ক্যাম্পে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব কক্সবাজার সৈকতের সম্মানিত রোটাঃ অ্যাসিষ্টেন্ট গভর্নর ডাঃ বিমল চৌধুরী, রোটাঃ অ্যাসিষ্টেন্ট গভর্নর এস এম নজরুল ইসলাম, রোটাঃ জাহাঙ্গীর আলম এবং রোটাঃ ডাঃ মোঃ মিজানুর রহমান এছাড়াও রোটারি ক্লাব অব কক্সবাজার সিটির প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন রোটাঃ মুমিনুল হক খান সুজন। রোটার‍্যাক্ট ক্লাব অব কক্সবাজার সৈকতের ক্লাব সভাপতি রোঃ মোঃ আলী আকবর এবং তার ক্লাবের সদস্যরা এই ক্যাম্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা প্রদান করেন। প্রকল্পের কান্ট্রি ম্যনেজার মঈনুল ইসলাম বলেন বাংলাদেশের ঠোঁট কাটা ও তালু কাটা রোগীদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে এই প্রকল্প বিগত ১০ বছর যাবত এই প্রকল্প পরিচালিত হয়ে আসছে এবং এই পর্যন্ত দশ হাজারের ও অধিক রোগীর সফল চিকিৎসা করা হয়েছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image