গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতি

ctgbarta24.com
Share

মঙ্গলবার, ৩১ মে ২০১৬

গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণে ডাকাতি

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি এমরুল
গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণের রায়গড় গ্রামে (প্রকাশিত দত্তরাইল) আসুক মিয়া(৬৫) তার স্ত্রী সাহানা বেগম(৫০) স্বামীকে আগামীকাল ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে হ্রদরোগের চিকিৎসার জন্য নিয়ে যাবেন। এজন্য বাবার বাড়ি গোলাপগঞ্জ আমনি থেকে দেখা সাক্ষাত শেষ করে ঢাকাদক্ষিণ ডাচ বাংলা ব্যাংকে এসে ২০০০০ (বিশ হাজার) টাকা উত্তোলন করে ঢাকা দক্ষিণ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ দিয়ে রিক্সা যোগে তার বাড়ির সিড়ির নিকট পৌছালে দেখতে পান সিড়ি থেকে ২/৩ জন লোক নেমে আসতেছে।

উনি প্রথমে মনে করেন হয়তো তার কোন আত্মীয় হবে। কিন্তু হঠাৎ তার কাছে আসা মাত্রই একজন লোক তার তলপেটে ডানদিকে চাকু দিয়ে তিনটা আঘাত করে টাকা রক্ষিত থলেসহ টাকা ৩০,০০০/-(ত্রিশ হাজার) নিয়ে যায়। পরবর্তীতে তার আত্মীয় স্বজন এসে ডাক্তার বি.কর্মকারের নিকট নিয়ে গেলে ডাক্তার সাহেব নয়টি সেলাই দেন এবং হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

অনুসন্ধানে জানা যায় তাহার ভাসুর পুত্র শাকিল (৩৫) বলেন, আমার চাচীকে যেসব ডাকাত আঘাত করে টাকা নিয়ে যায়, তাদেরকে রিক্সাচালক চিনতে পেরেছে। রিক্সা চালক স্থানীয় না হওয়ায় নাম বলতে পারছে না, তবে প্রায়ই সময় এদেরকে ঢাকাদক্ষিণ বাজারে পাওয়া যায়। এর মধ্যে গোলাপগঞ্জ থানায় যোগাযোগ করা হলে এস.আই মুক্তাদিরসহ একদল পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত করেন।

পাশ্ববর্তী ব্যাংক ডাচবাংলায় গিয়ে জানতে পারেন যে, ব্যাংক থেকে ২০,০০০/- (বিশ হাজার) টাকা উত্তোলন করা হয় এবং তার নিকট ১০,০০০/- (দশ হাজার) টাকা ছিল আমরা জানতে পেরেছি। এ ব্যাপারে থানার ইনচার্জ একে এম ফজলুল হক শিবলী’র সাথে পরামর্শ করে মামলা করা হবে।

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

ইয়াবা ও জাল টাকাসহ যুবলীগ নেতা আটক মাইনুদ্দিন হাসান, সিটিজিবার্তা২৪ডটকম বৃহস্পতিবার, ২৬ মে ২০১৬ খাগড়াছড়ি: খাগড়াছড়ির দীঘিনালায় ইয়াবা ও জাল টাকাসহ বেলাল হোসেন নামে উপজেলা যুবলীগ...
একদিন পর টেকনাফ পৌর-নির্বাচন, এখনো প্রচারনায় নামেনি মেয়র প্রার্থী ফারুক বাবুল... সিটিজিবার্তা টোয়েন্টিফোর ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ আবদুর রহমান : আর এক দিন পর আগামী বুধবার (২৫ মে) কক্সবাজারের টেকনাফ পৌরসভায় নির্বাচন অনুষ্ঠি...
কক্সবাজার উপকূলীয় এলাকায় ‘রোয়ানু’র আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি... নিউজ ডেস্ক, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ কক্সবাজার : ঘূর্ণিঝড় 'রোয়ানু'র আঘাতে কক্সবাজারের উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সর...
গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু... গাজীপুর প্রতিনিধি, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ২৩ মে ২০১৬ গাজীপুরে লাইনচ্যুত বগি উদ্ধার, ট্রেন চলাচল শুরু গাজীপুরে ‘হাওর এক্সপ্রেস’ ট্রেনের ল...
ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই... সোমবার, ২৩ মে ২০১৬ সিটিজিবার্তা২৪ডটকম : ঘূর্ণিঝড় রোয়ানুর পর ঢাকাসহ দেশের অন্যান্য জেলায় ভারী বৃষ্টিপাতের কোনো আশঙ্কা নেই, তবে কোথাও কোথাও হালকা বৃষ...



Leave a Reply