চট্টগ্রাম বন্দরে কোন ধর্মঘট বা কর্মবিরতি পালন করতে দেওয়া হবে না: সিএমপি কমিশনার

নগরীর ১৬ থানায় সিসিক্যামেরা বসানো হবে : সিএমপি কমিশনার

সিএমপি কমিশনার ইকবাল বাহার (ফাইল ছবি)

সিটিজিবার্তা২৪ডটকম, চট্টগ্রাম : বন্দরে আমদানি-রফতানি বানিজ্যিক পণ্য পরিবহনে বিঘ্ন ঘটে এমন কোন ধর্মঘট বা কর্মবিরতি পালন করতে দেওয়া হবে না বলে ইঙ্গিত দিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার ইকবাল বাহার (পিপিএম)।

আজ বৃহস্পতিবার (৬ অক্টোবর) দুপুরে নগর পুলিশের সদরদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিএমপি কমিশনার বলেন, আমদানি-রফতানি পণ্য পরিবহনের কাজে নিয়োজিত পরিবহন সংগঠনসহ বন্দর সংশ্লিষ্ট কোন সংগঠন সরকারি সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং বন্দরকে অবহিত না করে কোন ধরনের ধর্মঘট বা কর্মবিরতি পালন করতে পারবে না।

তিনি বলেন, সম্প্রতি পণ্য পরিবহনকারী সংগঠনগুলোর ধর্মঘট জটিলতার কারণে চট্টগ্রাম বন্দর প্রায় অচল হতে বসেছিল। এ ব্যাপারে আমি বৈঠক করে সাময়িক সমাধান করেছিলাম। পরে ৪ অক্টোবর ঢাকায় বৈঠক হয়। সেখানে ১১ সদস্যের একটি কমিটি হয়েছে। এরমধ্যে চারজন চট্টগ্রামের।

১৩ অক্টোবর পুনরায় ঢাকায় সভা হবে জানিয়ে তিনি বলেন, সভা হোক, মিটিং হোক তাতে কোন সমস্যা নেই। তবে কোন পক্ষ সরকারের সংশ্লিষ্ট পর্যায় কিংবা বন্দর কর্তৃপক্ষকে অবহিত করা ছাড়া কোন ধরনের ধর্মঘটে যেতে পারবে না। কারণ এটা জাতীয় স্বার্থের বিষয়। বন্দর অচল হওয়া মানে রাষ্ট্রের অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া।

পুলিশ কমিশনার বলেন, সুতরাং কাউকে আমরা এ ধরনের হুট করে ধর্মঘট বা কর্মবিরতি পালন করতে দিতে পারি না। সরকারের সংশ্লিষ্ট পর্যায় কিংবা বন্দরকে অবহিত করা ছাড়া কোন ধরনের ধর্মঘট কর্মবিরতি আমরা অ্যালাও করতে পারি না।

পুলিশ কমিশনারের এ ধরনের উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, দাবি আদায়ে হুট করে ধর্মঘট ডেকে ব্যবসায়ীদের জিম্মি করার সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। কারণ ধর্মঘটের কারণে অর্থনৈতিক যে ক্ষতি হয় তা জাতীয় ক্ষতি।

সাবেক বিজিএমইএ’র প্রথম সহসভাপতি বলেন, হুট করে ডাকা ধর্মঘটের কারণে ব্যবসায়ীদের যে ক্ষতি হয় তার দায় কে নেবে। এ ধরনের কর্মকান্ডকে দেশ বিরোধী উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে আইন পাশ করতে হবে। যাতে দেশের অর্থনীতিকে কেউ যখন তখন জিম্মি করতে না পারে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


CAPTCHA Image
Reload Image