জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে ছাত্রলীগের সচেতনতামূলক গণসংযোগ

ctgbarta24.com
জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে ছাত্রলীগের সচেতনতামূলক গণসংযোগ

জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে সচেতনতামূলক গণসংযোগ কর্মসূচী উদ্বোধনী অনুষ্ঠানে মহনগর ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

চট্টগ্রাম: জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে সোমবার দুপুরে সপ্তাহব্যাপী সচেতনতামূলক গণসংযোগ কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম কলেজ ও মহসিন কলেজ ছাত্রলীগ।

সোমবার (১৩ জুন) দুপুরে নগরীর চকবাজার এলাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী এ দুই সরকারি কলেজ ইউনিটের পক্ষ থেকে সপ্তাহব্যাপী এ কর্মসূচী চালু করেছে ছাত্রলীগ নেতৃবৃন্দ।

কর্মসূচীতে নেতৃবৃন্দ বলেন, সারাদেশে নির্মম নৃশংস গুপ্তহত্যা জাতির বিবেক নাড়া দিয়েছে। বিভিন্ন শ্রেণীর মানুষকে হত্যা করে জঙ্গিরা জনমনে ভীতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি সাহসী পুলিশ অফিসার বাবুল আক্তারের সহধর্মিণী মিতু, খ্রিষ্টান পুরোহিত হত্যা, বিদেশী নাগরিক হত্যা সহ অসংখ্য গুপ্তহত্যা করে জঙ্গিরা আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে সরকারকে বেকায়দায় ফেলতে ষড়যন্ত্র করছে। ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে মানুষ হত্যা ইসলাম কখনো সমর্থন করেনা।

পবিত্র কোরআন হাদীসে স্পষ্ট উল্লেখ আছে- ‘যে ব্যক্তি একজনকে হত্যা করবে সে সমগ্র জাতিকে হত্যার সমতুল্য অপরাধী।’ জঙ্গিরা গরীব ও মেধাবী ছাত্রদের ধর্মের মিথ্যা ব্যাখ্যা দিয়ে ভুল পথে ব্যবহার করছে। জামায়াত শিবির জঙ্গি একই সূত্রে গাঁতা। এদের অপরাধ, ষড়যন্ত্র, শেকড় নির্মূলে সকল শ্রেণীর, সব ধর্মের মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। এজন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা।

চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ নেতা সুভাষ মল্লিক সবুজের সভাপতিত্বে ও মোক্তার হোসেন রাজুর সঞ্চালনায় গণসংযোগ কর্মসূচীতে উপস্থিত ছিলেন নগর যুবলীগ নেতা নূর মোস্তফা টিনু, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সম্পাদক পাভেল ইসলাম, নগর ছাত্রলীগ সহ-সভাপতি ফারুক ইসলাম, আবু মোহাম্মদ আরিফ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম জয়, উপ-সম্পাদক অভিক দাশ গুপ্ত, ইসমাইল হোসেন জীবন, সদস্য কামরুল হুদা পাভেল, চট্টগ্রাম কলেজ ছাত্রসংসদ প্রতিনিধি ফরমান আহমদ জনি। মহসিন কলেজ ছাত্রলীগে প্রতিনিধিত্ব করেন আবদুল্লাহ আল নোমান। আরো উপস্থিতি ছিলেন চট্টগ্রাম কলেজ ছাত্রনেতা আরিফ রশীদ, বাবলু হাসান, হাসান মাহমুদ শিপু, খালেদ মাহমুদ টুটুল, দোলন দে, জিয়া উদ্দিন আরমান, মোহাম্মদ হায়দার, আবুল খায়ের আকাশ, তানজীমুল হক, মোহাম্মদ হাবিব, রাহুল শীল, মোহাম্মদ তুষার, নিজাম উদ্দিন, মোহাম্মদ রাকিব, আমজাদ হোসেন, মহসিন কলেজ ছাত্রনেতা আনিসুজ্জামান আবিদ, মিজানুর রহমান, মাকসুদুল আলম আকাশ, মিনহাজুল আবেদীন, এ.এয়ার খান সুমন, আসিফ জাহিদ জিহান, ইফতেখার রানা, আবিদ চৌধুরী, মাহবুবুর রহমান জীবন, নাদিম ফয়েজ প্রমুখ। কর্মসূচীর প্রথম দিনে চট্টগ্রাম কলেজ চত্বর থেকে শুরু হয়ে চকবাজার, গোলজার মোড়, গুলজার টাওয়ার, মতি টাওয়ার, চক চকভিউ মার্কেট, অলি খাঁ মসজিদ মোড় সড়কে গণসংযোগ অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী বিভিন্ন স্পটে এ কর্মসূচী অব্যাহত থাকবে।

সিটিজিবার্তা২৪ডটকম/ ১৩ জুন ২০১৬/ প্রেস বিজ্ঞপ্তি

সিটিজি বার্তা ২৪ এ প্রকাশিত সংবাদ সম্পর্কে আপনার মন্তব্য লিখুন

এই বিভাগের আরো সংবাদ

আমার কাছে আলাদীনের চেরাগ নেই: আ জ ম নাছির উদ্দীন... "উত্তরাধিকার সূত্রে পাওয়া জলাবদ্ধতা সংকট রাতারাতি নিরসন সম্ভব নয়" আমার কাছে আলাদীনের চেরাগ নেই: আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র...
‘দেশে মিডিয়ার সেন্সরশিপ নেই, তবে বিবেকের সেন্সরশিপ রয়েছে’... চট্টগ্রামে প্রধান তথ্য অফিসার সিটিজিবার্তা২৪ডটকম,চট্টগ্রাম : ‘বর্তমানে বাংলাদেশে মিডিয়ার সেন্সরশিপ নেই, তবে বিবেকের সেন্সরশিপ রয়েছে জানিয়ে প্রধান...
ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষে আহত ২... বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ মঙ্গলবার, ১৪ জুন ২০১৬ বরিশাল : শের-ই-বাংলা মেডিকেল কলেজের যুব রেড ক্রিসেন্ট সোসাইটির কমিটি গঠন নিয়ে ছাত্রলীগ...
জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে চট্টগ্রাম ও মহসিন কলেজ ছাত্রলীগের কর্মসূচী... জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে চটগ্রাম কলেজ ছাত্রলীগের সচেতনতামূলক গণসংযোগ জঙ্গিবাদ গুপ্তহত্যা প্রতিরোধে চটগ্রাম কলেজ ছাত্রলীগের সচেতনতামূলক গণসংয...
মিতু হত্যাকান্ডের তদন্ত মনিটরিং থেকে সরানো হয়েছে মোকতারকে... রাশেদুল করিম, সিটিজিবার্তা২৪ডটকম সোমবার, ১৩ জুন ২০১৬   ২০:১০ ঘন্টা সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় সিএমপি কমিশনার ইকবাল বাহার পিপিএম চট্টগ্র...



Leave a Reply